| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রেকর্ড ভেঙেছে সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যা

  • আপডেট টাইম: 16-12-2025 ইং
  • 146974 বার পঠিত
রেকর্ড ভেঙেছে সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যা

সৌদি আরব এক বছরে মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যায় নিজেরই নিজেদের আগের রেকর্ড ভেঙেছে বলে জানিয়েছে সৌদি করতিপক্ষ। এএফপির হিসাব অনুযায়ী ১৫ ডিসেম্বর, তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর করার মধ্য দিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশটিতে মোট ৩৪০ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।

১৯৯০-এর দশকে মানবাধিকার সংগঠনগুলো মৃত্যুদণ্ডের তথ্য নথিবদ্ধ করা শুরু করার পর ২০২৪ সালে সৌদি আরব ৩৩৮ জনকে মৃত্যুদণ্ড দিয়েছিল। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, মক্কা অঞ্চলে খুনের দায়ে দোষী সাব্যস্ত তিনজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।

বিশ্লেষকেরা বলছেন, ২০২৩ সালে ‘মাদকের বিরুদ্ধে যুদ্ধ’ প্রতিপাদ্যে অভিযুক্তদের প্রথমে গ্রেপ্তার পরে আইনি প্রক্রিয়ায় দোষী সাব্যস্ত হওয়ায় মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে যা ঊর্ধ্বগতি মৃত্যুদণ্ডের  সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪