| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাংলাদেশে নির্বাচন পর্যবেক্ষণ মিশন মোতায়েন করবে ইইউ

  • আপডেট টাইম: 17-12-2025 ইং
  • 145901 বার পঠিত
বাংলাদেশে নির্বাচন পর্যবেক্ষণ মিশন মোতায়েন করবে ইইউ

 আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে মিশন মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। মঙ্গলবার ( ১৬ ডিসেম্বর ) দিবাগত রাতে ইউরোপীয় ইউনিয়নের কূটনৈতিক শাখা দ্য ইউরোপিয়ান এক্সটার্নাল অ্যাকশন সার্ভিস–এর ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের আনুষ্ঠানিক আমন্ত্রণের প্রেক্ষিতে দেশটিতে ইলেকশন অবজারভেশন মিশন, বা ইওএম মোতায়েনের সিদ্ধান্ত নেয় ইউরোপীয় ইউনিয়ন। এই মিশনের প্রধান পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করবেন ইউরোপীয় ইউনিয়নের উচ্চ প্রতিনিধি ইভারস ইজাবস।

ইইউ জানায়, পর্যবেক্ষক দলটি স্বাধীন ও নিরপেক্ষভাবে পুরো নির্বাচন প্রক্রিয়া পর্যবেক্ষণ করবে এবং সে অনুযায়ী প্রতিবেদন প্রকাশ করবে। এই মিশন বাংলাদেশের প্রতি ইউরোপীয় ইউনিয়নের সমর্থন, শক্তিশালী গণতান্ত্রিক প্রতিষ্ঠান, আইনের শাসন ও মানবাধিকারের প্রতি তাদের অঙ্গীকারের বাস্তব প্রতিফলন।

বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের নেতৃত্বের দায়িত্ব পেয়ে আমি অত্যন্ত গর্বিত।

নির্বাচনকে সামনে রেখে আন্তর্জাতিক পর্যবেক্ষক মোতায়েনের এই সিদ্ধান্তকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪