| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

২০২৫ সালে ৫ লাখ সেনা হারিয়েছে ইউক্রেন: রাশিয়া

  • আপডেট টাইম: 18-12-2025 ইং
  • 145552 বার পঠিত
২০২৫ সালে ৫ লাখ সেনা হারিয়েছে ইউক্রেন: রাশিয়া

রাশিয়ার কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রিয়ে বেলৌসোভ উচ্চপর্যায়ের এক বৈঠকে নিশ্চিত করেছেন যে, ২০২৫ সালের জানুয়ারি থেকে এ পর্যন্ত রুশ বাহিনীর সঙ্গে যুদ্ধে প্রায় ৫ লাখ সেনা হারিয়েছে ইউক্রেন। এই ক্ষতি ইউক্রেন ভবিষ্যতে পূরণ করতে পারবে এমন সম্ভাবনাও দেখা যাচ্ছেনা।

রাশিয়ান টেলিভিশনের রাষ্ট্রায়ত্ত সম্প্রচার সংবাদমাধ্যমজানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বোর্ড মিটিংএ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপস্থিতিতে বেলৌসোভ বলেন,২০২৫ সালের শুরু থেকে এ পর্যন্ত রুশ বাহিনীর সঙ্গে সংঘাতে প্রায় ৫ লাখ ইউক্রেনীয় সেনার প্রাণহানির কারণে দেশটির বেসামরিক জনগণ সেনাবাহিনীতে বাধ্যতামূলক যোগদানের ব্যাপারে আর উৎসাহী হচ্ছে না। এই ক্ষতি কাটিয়ে বাহিনীকে আবার সংগঠিত করা কিয়েভের জন্য কঠিন।

শুধু বিপুলসংখ্যক সেনা হারানোই নয় পাশাপাশি চলতি বছর ১ লাখ ৩হাজারেরও বেশি সমরাস্ত্র ও পশ্চিমা বিশ্বের দেয়া ৫ হাজার ৫০০ ট্যাংক সামরিক সরঞ্জাম হারিয়েছে ইউক্রেন। 

ক্রিমিয়া উপদ্বীপকে রুশ ভূখণ্ড হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতির প্রতিশ্রুতি দিয়ে তা রক্ষা না করা এবং ন্যাটোর সদস্যপদের জন্য কিয়েভের তদবিরের জেরে ২০২২ সালে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী। এরই  মাঝে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি ১৮ থেকে ৬০ বছর বয়সী পুরুষদের দেশত্যাগে নিষেধাজ্ঞার ডিক্রি জারি করেন। 

 তবে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রীর বক্তব্যের কোনো প্রতিক্রিয়া এখনও জানায়নি ইউক্রেন।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪