যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ গোয়েন্দা ও নিরাপত্তা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের উপপ্রধান পরিচালক ড্যান বঙ্গিনো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক মন্তব্যের কয়েক ঘণ্টা পর পদত্যাগের ঘোষণা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করে বলেছেন ২০২৬ সালের জানুয়ারিতেই এফবিআইয়ের উপপ্রধান নির্বাহীর পদ থেকে সরে দাঁড়াবেন তিনি।
হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে ট্রাম্প বলেন, “ড্যান দুর্দান্ত কাজ করেছেন। তবে আমার মনে হয়, তিনি তার পডকাস্ট শো’ তে ফিরে যেতে চান।”ট্রাম্পের এই মন্তব্যের কয়েক ঘণ্টার মধ্যে এক্সপোস্টে ড্যান বঙ্গিনো পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়ে বলেন,আমাকে এই সংস্থার উপপ্রধানের দায়িত্ব দেওয়ার জন্য প্রেসিডেন্ট ট্রাম্প, অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি এবং ডিরেক্টর কাশ পটেলকে ধন্যবাদ জানাই। ঈশ্বর যুক্তরাষ্ট্র ও মার্কিনীদের মঙ্গল করুন।”
ড্যান বঙ্গিনো নিউইয়র্ক সিটি পুলিশের গোয়েন্দা বিভাগের একজন একজন কর্মকর্তার পাশাপাশি একটি পডকাস্ট শো-ও পরিচালনা করার সময়ে বিতর্কিত মন্তব্য করার জন্য সমালোচিত হয়েছিলেন। রিপাকলিকান পার্টির অনুগত হওয়ায় ডানপন্থি এই পুলিশ কর্মকর্তাকে এফবিআই কর্মকর্তাদের সংস্থা এফবিআই এজেন্টস অ্যাসোসিয়েশনের আপত্তি সত্তেও এফবিআই এর উপপ্রধান করেন ট্রাম্প।
নিয়োগপ্রাপ্তির পর কাশ প্যাটেল এবং যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের অ্যাটর্নি জেনারেল পাম বন্ডির সঙ্গে ঝামেলায় জড়ানো বঙ্গিনোর বড় ব্যর্থতা কুখ্যাত যৌন অপরাধী এপস্টেইনের গোপন নথির খবর আটকানোর ক্ষেত্রে তেমন জোরোলো কোনো পদক্ষেপ গ্রহন না করায় তার বিদায় একপ্রকার নিশ্চিতই হয়ে গিয়েছিল। এফবিআইসূত্র অনুযায়ী ইতোমধ্যে তার ডেস্ক থেকে জরুরি সব নথিপত্র সরিয়ে নেওয়া হয়েছে।