| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

১১ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি করবে যুক্তরাষ্ট্র

  • আপডেট টাইম: 18-12-2025 ইং
  • 145470 বার পঠিত
১১ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি করবে যুক্তরাষ্ট্র

ট্রাম্প প্রশাসন তাইওয়ানের কাছে উন্নত রকেট লঞ্চার, স্ব-চালিত হাউইৎজার কামান এবং বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্রের প্যাকেজ প্রায় ১১ বিলিয়ন ডলারে বিক্রির ঘোষণা দিয়েছে। এই অস্ত্র চুক্তিটি এখনও মার্কিন কংগ্রেসের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। 

যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক থাকলেও, তাইওয়ানের সঙ্গে দীর্ঘদিন ধরেই ওয়াশিংটনের ঘনিষ্ঠ সম্পর্ক  থাকায় ডোনাল্ড ট্রাম্প অস্ত্র বিক্রি চুক্তি সম্পাদনের পর এটি হবে তাইওয়ানের সঙ্গে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় অস্ত্র চুক্তি।     

তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানিয়ে বলেছে, এই চুক্তি দ্বীপটিকে দ্রুত শক্তিশালী প্রতিরোধ সক্ষমতা গড়ে তুলতে সহায়তা করবে। এই চুক্তি কার্যকর হলে, এটি জো বাইডেন প্রশাসনের সময়কার মোট অস্ত্র বিক্রির চেয়েও বড় হবে। 

চীন তাইওয়ানকে নিজেদের বিচ্ছিন্ন প্রদেশ বলে মনে করে এবং দ্বীপটির ওপর সামরিক চাপ বাড়িয়ে নিয়মিত সামরিক মহড়া, আকাশসীমা ও জলসীমায় অনুপ্রবেশের মাধ্যমে চাপ জারি রেখেছে।

চীন এখনো এই বিষয়ে মন্তব্য না করলেও, গত মাসে একটি ছোট অস্ত্র বিক্রির চুক্তিকে তারা তাদের সার্বভৌমত্ব ও নিরাপত্তার জন্য “গুরুতর লঙ্ঘন” বলে আখ্যা দিয়েছিল।


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪