| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

১০ তলা থেকে পড়ে ইনফ্লুয়েন্সারের মৃত্যু, স্বামী গ্রেফতার

  • আপডেট টাইম: 18-12-2025 ইং
  • 145466 বার পঠিত
১০ তলা থেকে পড়ে ইনফ্লুয়েন্সারের মৃত্যু, স্বামী গ্রেফতার

ব্রাজিলের সাও পাওলোর ১০ তলা ভবনের ব্যালকনি থেকে পড়ে ২৫ বছর বয়সী অনলাইন ইনফ্লুয়েন্সার মারিয়া কাতিয়ানে গোমেস দা সিলভারের রহস্যজনক মৃত্যুর ঘটনায় তার স্বামী ব্যবসায়ী অ্যালেক্স লিয়েনড্রো বিস্পো দস সান্তোসকে স্ত্রীকে হত্যার অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ।

 দাম্পত্য কলহের পর মারিয়া আত্মহত্যা করেছে পুলিশের কাছে এমনটাই জানিয়েছে তার স্বামী।  গত ২৯ নভেম্বর মারিয়াকে অ্যাপার্টমেন্ট ভবনের নিচে মৃত অবস্থায় পাওয়া গেলে বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় তাকে গ্রেফতার করা হয়। 

তবে শুরু থেকেই তদন্তকারীদের সন্দেহ থাকায় তারা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে যা পান তা সান্তোসের বর্ণনার সঙ্গে স্পষ্টভাবে সাংঘর্ষিক। ব্রাজিলের গণমাধ্যম জি১ ও ও গ্লোবো জানায় একটি ভিডিওতে ঘটনার দিন পার্কিং এলাকায় সান্তোসকে মারিয়ার ওপর শারীরিক নির্যাতন করতে দেখা যায়। আরও একটি ভিডিওতে লিফটের ভেতরে দুজনের তর্ক-বিতর্কের সময় সান্তোস মারিয়ার গলার দিকে হাত বাড়ান এবং জোর করে তাকে টেনে বের করে কিছুক্ষণ পর সান্তোস একাই লিফটে ফিরে আসেন।

ঘটনার আগে তাদের ফ্ল্যাট থেকে উচ্চস্বরে ঝগড়ার শব্দ শোনা গিয়েছিল এবং এরপরই ভবনের বাইরে বিকট শব্দ পাওয়া যায় বলে জানায় প্রতিবেশীরা। এসব তথ্য-প্রমাণের ভিত্তিতে ৯ ডিসেম্বর সান্তোসকে গ্রেফতার করে পুলিশ।

ব্রাজিলের ক্রাতেউস থেকে কাজের খোঁজে সাও পাওলোতে আসা মারিয়া রেস্তোরাঁ ও সুপারমার্কেটে কাজ করার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের জায়গা তৈরি করেন তিনি। ভ্রমণ, সৌন্দর্য, স্বাস্থ্য ও দৈনন্দিন জীবনের নানা মুহূর্ত শেয়ার করে ইনস্টাগ্রামে তার অনুসারীর সংখ্যা বাড়ছিল। গত ৮ নভেম্বর ছিল তার শেষ পোস্ট।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪