| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হাদির পরিবারের প্রতি জাতিসংঘ মহাসচিবের সমবেদনা

  • আপডেট টাইম: 20-12-2025 ইং
  • 144059 বার পঠিত
হাদির পরিবারের প্রতি  জাতিসংঘ মহাসচিবের সমবেদনা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যায় জাতিসংঘ মহাসচিব নিন্দা এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তিনিও গুতেরেস। তিনি কর্তৃপক্ষকে আন্তর্জাতিক মানবাধিকারের মানদণ্ড অনুসারে দ্রুত, নিরপেক্ষ, পুঙ্খানুপুঙ্খ এবং স্বচ্ছ তদন্ত পরিচালনার আহবান জানান।

শুক্রবার (১৯ ডিসেম্বর) জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ে তিনি এ আহবান জানান।

বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে মহাসচিব শান্তি বজায় রাখার আহবান জানিয়ে বলেন, ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনকে সামনে রেখে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট সকলকে সহিংসতা থেকে বিরত থাকার, উত্তেজনা হ্রাস করার এবং সর্বাধিক সংযম প্রদর্শনের আহবান জানিয়েছেন।

এর আগে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক প্রধান ভলকার টুর্ক। দ্রুত, নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্তের আহ্বান জানিয়েছেন তিনি। শুক্রবার (১৯ ডিসেম্বর) কাতারভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এক বিবৃতিতে আহ্বান জানানো হয়। এতে বলা হয়, মানবাধিকার রক্ষার স্বার্থে সঠিক তদন্ত জরুরি বলে মনে করেন টুর্ক।

বিবৃতিতে টুর্ক বলেন, হাদিকে মৃত্যুর দিকে নিয়ে যাওয়া হামলার বিষয়ে কর্তৃপক্ষকে দ্রুত, পক্ষপাতহীন, গভীর ও স্বচ্ছ তদন্ত পরিচালনা করতে হবে। একই সঙ্গে এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে জবাবদিহি নিশ্চিত করার তাগিদ দেন তিনি।

ভলকার টুর্ক আরও বলেন, মানবাধিকার রক্ষার স্বার্থে এমন সহিংস ঘটনার সঠিক তদন্ত ও দায়ীদের বিচারের আওতায় আনা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪