| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গাজায় ধ্বংসস্তূপ থেকে আরও ৯৪ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার

  • আপডেট টাইম: 21-12-2025 ইং
  • 143646 বার পঠিত
গাজায় ধ্বংসস্তূপ থেকে আরও ৯৪ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার

ইসরায়েলি আগ্রাসনে বিধ্বস্ত গাজা উপত্যকায় ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার হচ্ছে আরও মরদেহ। সর্বশেষ মধ্য গাজা সিটি থেকে আরও ৯৪ জন ফিলিস্তিনির মরদেহ উদ্ধার করা হয়েছে।

গাজার সিভিল ডিফেন্স শনিবার এক বিবৃতিতে জানায়, মধ্য গাজা সিটির বিভিন্ন এলাকায় ধ্বংস হয়ে যাওয়া ভবনের নিচ থেকে এসব মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধার করা মরদেহগুলো ময়নাতদন্ত ও দাফনের প্রস্তুতির জন্য গাজা সিটির আল-শিফা মেডিকেল কমপ্লেক্সের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে। পরে সেগুলো মধ্যাঞ্চলীয় শহর দেইর আল-বালাহর শহীদ কবরস্থানে দাফন করা হবে।

২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে ধ্বংস হওয়া ভবনের নিচে এখনও হাজার হাজার ফিলিস্তিনি চাপা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

গাজার সিভিল ডিফেন্স আরও জানায়, স্বাস্থ্য মন্ত্রণালয় ও ধর্মীয় বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে দাফন করা হাজারও মরদেহ ইতোমধ্যে গাজার বিভিন্ন কবরস্থানে স্থানান্তর করা হয়েছে।

গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরায়েলি হামলায় প্রায় ৭০ হাজার ৭০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের অধিকাংশই নারী ও শিশু। একই সময়ে আহত হয়েছেন অন্তত ১ লাখ ৭১ হাজার ১০০ জন।

যদিও গত ১০ অক্টোবর কার্যকর হওয়া যুদ্ধবিরতির মাধ্যমে আগ্রাসন আপাতত থেমে গেছে, তবে এখনও প্রায় প্রতিদিনই হামলার শিকার হচ্ছেন গাজার ফিলিস্তিনিরা।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪