| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দারফুরের ব্যস্ত বাজারে ড্রোন হামলা, নিহত ১০

  • আপডেট টাইম: 22-12-2025 ইং
  • 143337 বার পঠিত
দারফুরের ব্যস্ত বাজারে ড্রোন হামলা, নিহত ১০

সুদানের উত্তর দারফুর প্রদেশের একটি ব্যস্ত বাজারে ড্রোন হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। স্থানীয় উদ্ধারকারী সংগঠনগুলোর বরাতে এ তথ্য জানা গেছে। চলমান গৃহযুদ্ধের মধ্যে এই হামলা দেশটির নিরাপত্তা পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলেছে।

উত্তর দারফুর ইমার্জেন্সি রুমস কাউন্সিল জানায়, শনিবার (২০ ডিসেম্বর) আরএসএফ-নিয়ন্ত্রিত মালহা শহরের আল-হাররা বাজারে এই ড্রোন হামলা চালানো হয়। হামলায় ১০ জন নিহত হওয়ার পাশাপাশি বাজারের বহু দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে এবং ব্যাপক সম্পদহানি হয়। তবে, হামলাকারীদের পরিচয় নিশ্চিত করা যায়নি।

এ বিষয়ে সুদানের সেনাবাহিনী কিংবা আধাসামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানায়নি।

এদিকে দেশের দক্ষিণাঞ্চলেও সংঘর্ষ তীব্রতর হচ্ছে। নিরাপত্তাজনিত কারণে রোববার দক্ষিণ কর্দোফানের অবরুদ্ধ ও দুর্ভিক্ষকবলিত কাদুগলি শহর থেকে মানবিক সহায়তা সংস্থাগুলো তাদের কর্মীদের সরিয়ে নিতে বাধ্য হয়। গত সপ্তাহে কাদুগলিতে সেনা নিয়ন্ত্রিত এলাকা ত্যাগের সময় ড্রোন হামলায় আটজন নিহত হন।

উল্লেখ্য, ২০২৩ সালের এপ্রিল থেকে সুদানের সেনাবাহিনী ও আরএসএফের মধ্যে চলমান সংঘাতে এখন পর্যন্ত ১০ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন এবং প্রায় ১ কোটি ২০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। জাতিসংঘের মতে, এটি বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় বাস্তুচ্যুতি ও খাদ্য সংকট।

সংঘাতের সর্বশেষ কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে দক্ষিণ কর্দোফান। কাদুগলি ও নিকটবর্তী ডিলিং শহর বর্তমানে আরএসএফের অবরোধে রয়েছে। গত সপ্তাহে কাদুগলি-ডিলিং সড়কের গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা অঞ্চল ব্রনো দখলে নেয় আরএসএফ।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪