কৃষ্ণ সাগর তীরবর্তী রাশিয়ার ক্রাস্নোদার অঞ্চলে ভোলনা এলাকা কের্চ প্রণালীর কাছে অবস্থিত এবং ক্রাইমিয়া সেতুর খুব কাছাকাছি ড্রোন হামলায় ইউক্রেনের দুটি জাহাজ ও দুটি জেটি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি ভোলনা এলাকায় প্রায় ১ হাজার ৫০০ বর্গমিটার এলাকায় আগুন ছড়িয়ে পড়ে, যা সকাল পর্যন্ত জ্বলছিল।
দেশটির আঞ্চলিক কর্তৃপক্ষ সোমবার জানিয়েছে, রাশিয়ার সামরিক সরবরাহ ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ রুট এই সেতুটি । ড্রোন হামলার পর ভোলনা টার্মিনালে নোঙর করে থাকা জাহাজ দুটি থেকে সব নাবিককে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।
কৃষ্ণ সাগর অঞ্চলটি রাশিয়ার জ্বালানি রপ্তানি ও সামরিক লজিস্টিকসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্রাস্নোদার অঞ্চলের তেল শোধনাগার, বন্দর ও জ্বালানি স্থাপনায় ইউক্রেন নিয়মিতভাবে ড্রোন হামলা চালাচ্ছে বলে জানিয়েছে রাশিয়া।