| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যুক্তরাষ্ট্র উপকূলে বিমান বিধ্বস্ত, নিহত ৫

  • আপডেট টাইম: 23-12-2025 ইং
  • 142440 বার পঠিত
যুক্তরাষ্ট্র উপকূলে বিমান বিধ্বস্ত, নিহত ৫

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের উপকূলে মেক্সিকান নৌবাহিনীর একটি ছোট বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন বলে জানিয়েছে মেক্সিকোর নৌবাহিনী। খবর আলজাজিরার।

সোমবার এক বিবৃতিতে জানানো হয়, চিকিৎসা সংক্রান্ত একটি মিশনে থাকা বিমানটিতে মোট আটজন আরোহী ছিলেন। তাদের মধ্যে চারজন মেক্সিকান নৌবাহিনীর কর্মকর্তা এবং চারজন বেসামরিক নাগরিক ছিলেন। বেসামরিক যাত্রীদের মধ্যে একটি শিশুও ছিল।

দুর্ঘটনার পর দুজনকে জীবিত উদ্ধার করা হলেও একজন এখনো নিখোঁজ রয়েছেন। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।

মেক্সিকোর নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, টেক্সাসের গ্যালভেস্টন উপকূলে অবতরণের সময় বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে। তবে দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, বিমানটি মেক্সিকোর ইউকাতান অঙ্গরাজ্যের মেরিদা শহর থেকে উড্ডয়ন করে এবং গ্যালভেস্টন উপসাগরের কাছে শেষবারের মতো শনাক্ত হয়।

নৌবাহিনী আরও জানায়, বিমানটি ‘মিশু অ্যান্ড মাউ ফাউন্ডেশন’-এর সঙ্গে সমন্বয়ে একটি চিকিৎসা মিশনে অংশ নিচ্ছিল। সংস্থাটি গুরুতর দগ্ধ শিশুদের জরুরি চিকিৎসার জন্য গ্যালভেস্টনের একটি শিশু হাসপাতালে পৌঁছে দেওয়ার কাজে সহায়তা করে থাকে।

দুর্ঘটনার খবর পাওয়ার পর যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) এবং ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি)-এর তদন্তকারী দল ঘটনাস্থলে পৌঁছেছে। স্থানীয় শেরিফ দপ্তরের ডুবুরি ও উদ্ধারকারী দলও নিখোঁজ ব্যক্তির সন্ধানে তল্লাশি চালাচ্ছে।

এদিকে দুর্ঘটনার সময় আবহাওয়া পরিস্থিতির ভূমিকা এখনো নিশ্চিত নয়। তবে স্থানীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, গত কয়েক দিন ধরে ওই এলাকায় কুয়াশাচ্ছন্ন অবস্থা বিরাজ করছিল।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪