| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

৮ ফেব্রুয়ারি পর্যন্ত ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ স্থগিত

  • আপডেট টাইম: 23-12-2025 ইং
  • 142346 বার পঠিত
৮ ফেব্রুয়ারি পর্যন্ত ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ স্থগিত

পাকিস্তানের সংসদ বিষয়কমন্ত্রী তারিক ফজল চৌধুরী সোমবার ২২ ডিসেম্বর  একটি টেলিভিশন টকশোতে পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ ৮ ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত করা হয়েছে বলে জিও নিউজের অনুষ্ঠান ‘ক্যাপিটাল টক’ এ উপস্থাপকের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানিয়েছেন।

আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও কারাগারে ইমরানের সঙ্গে সাক্ষাৎ বন্ধ থাকায় ইমরানের পরিবার ও তার দল এবংজাতিসংঘের একজন বিশেষ প্রতিবেদক, কারাগারের ভেতরে তাকে যে অবস্থায় আটক রাখা হয়েছে, তা অমানবিক বা মর্যাদাহানিকর আচরণের শামিল বলে উদ্বেগ প্রকাশ করে সতর্ক করেছেন।

কারাগার কোনো রাজনৈতিক দলের সদর দপ্তর নয় দাবি করে তারিক ফজল চৌধুরী রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও তাদের নেতাদের বিরুদ্ধে ‘বিদ্বেষ ছড়ানোর’ অভিযোগ তুলে পিটিআই-র কড়া সমালোচনা করেন। 

কারাগারে সাক্ষাৎকালে দলের ভবিষ্যৎ কর্মসূচি, বার্তা ও কৌশল নির্ধারণ করা হচ্ছিল যা রাজধানীতে বড় ধরনের আন্দোলনের পরিকল্পনার আশংকায় সেগুলো স্থগিত করা হয়েছে এমনটাই জানিয়েছেন পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রীর রাজনৈতিক বিষয়ক উপদেষ্টা রানা সানাউল্লাহ। 

২০২৩ সালের আগস্ট থেকে দুর্নীতির একটি মামলায় দণ্ড ভোগ করছেন ইমরান খানের সঙ্গে দেখা করার জন্য আদিয়ালা কারাগারের বাইরে অবস্থান কর্মসূচিতে ইমরান খানের বোন, দলীয় নেতা ও সমর্থকদের ছত্রভঙ্গ করতে জলকামান ব্যবহার করা হয়। এছাড়াও ২০২৩ সালের ৯ মে সংঘটিত বিক্ষোভসংক্রান্ত একাধিক মামলাও তার বিরুদ্ধে বিচারাধীন।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪