| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তুরস্কে বিমান দুর্ঘটনায় লিবিয়ার সেনাপ্রধান নিহত

  • আপডেট টাইম: 24-12-2025 ইং
  • 142132 বার পঠিত
তুরস্কে বিমান দুর্ঘটনায় লিবিয়ার সেনাপ্রধান নিহত

তুরস্কে একটি বিমান দুর্ঘটনায় লিবিয়ার সেনাপ্রধান মোহাম্মদ আলী আহমেদ আল-হাদ্দাদ নিহত হয়েছেন। একই ঘটনায় দেশটির আরও চারজন সরকারি কর্মকর্তা প্রাণ হারিয়েছেন।

বুধবার (২৪ ডিসেম্বর) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার (২৩ ডিসেম্বর) তুরস্ক থেকে লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে ফেরার পথে আঙ্কারার কাছাকাছি এলাকায় তাদের বহনকারী ফ্যালকন ফিফটি মডেলের একটি প্রাইভেট জেট বিধ্বস্ত হয়।

দুর্ঘটনার আগে বিমানে বৈদ্যুতিক ত্রুটি দেখা দিলে জরুরি অবতরণের অনুমতি চাওয়া হয়েছিল। তবে কিছুক্ষণের মধ্যেই বিস্ফোরণের পর বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে মাটিতে আছড়ে পড়ে। আঙ্কারার একটি বিমানবন্দরের কাছাকাছি এলাকায় বিমানটির ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়।

কর্তৃপক্ষ জানিয়েছে, প্রাথমিক তদন্তে নাশকতার কোনো আলামত পাওয়া যায়নি। লিবিয়া সরকারের ভাড়া করা ওই বিমানে করে তুরস্কে রাষ্ট্রীয় সফরে গিয়েছিলেন সেনাপ্রধান আল-হাদ্দাদ ও তার সফরসঙ্গীরা।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪