| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভারতে বড়দিন উদযাপনে হামলা-ভাঙচুর, আটক ৪

  • আপডেট টাইম: 26-12-2025 ইং
  • 140563 বার পঠিত
ভারতে বড়দিন উদযাপনে হামলা-ভাঙচুর, আটক ৪

ভারতের একাধিক রাজ্যে বড়দিন উদযাপনকে কেন্দ্র করে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। উগ্রপন্থীদের হামলায় অনুষ্ঠানস্থল ধ্বংস করা হয়েছে এবং ভাঙচুর করা হয়েছে সান্তা ক্লজের মূর্তিসহ বড়দিনের সাজসজ্জা। এসব ঘটনায় চারজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

দ্য হিন্দুসহ একাধিক ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একাধিক ভিডিওতে দেখা যায়, উগ্র স্লোগান দিতে দিতে একটি উত্তেজিত মব বড়দিনের মঞ্চ, সাজসজ্জা ও অন্যান্য সরঞ্জাম ভাঙচুর করছে। কোথাও কোথাও শপিংমলের ভেতরে ঢুকেও তারা তাণ্ডব চালায়।

প্রতিবেদন অনুযায়ী, আসাম, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ ও কেরালাসহ বেশ কয়েকটি রাজ্যে এ ধরনের হামলা ও ভাঙচুরের খবর পাওয়া গেছে।

অভিযোগ উঠেছে, এসব ঘটনার পেছনে কট্টর হিন্দুত্ববাদী সংগঠন বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি), বজরং দল ও আরএসএসের সঙ্গে সংশ্লিষ্ট উগ্রপন্থীদের হাত রয়েছে। সংশ্লিষ্ট সন্দেহে চারজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ ছাড়া বিভিন্ন স্থানে বড়দিনের অনুষ্ঠানে অংশ নেওয়া খ্রিস্টান ধর্মাবলম্বীদের হেনস্তার অভিযোগও পাওয়া গেছে। ঘটনাগুলো নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা চলছে এবং সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন মানবাধিকারকর্মীরা।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪