| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন নেতানিয়াহু

  • আপডেট টাইম: 28-12-2025 ইং
  • 137663 বার পঠিত
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন নেতানিয়াহু

যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতনিয়াহু। রোববার ২৮ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হবেন এবং পরদিন ২৯ ডিসেম্বর ফ্লোরিডায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে বলে জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।  

যখন ট্রাম্প প্রশাসন ও আঞ্চলিক মধ্যস্থতাকারীরা গাজা উপত্যকায় ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে অগ্রসর হওয়ার জন্য চাপ দিচ্ছে। ঠিক তখনি যুক্তরাষ্ট্রে গিয়ে ট্রাম্পের সঙ্গে নেতানিয়াহুর চলতি বছরে এটি হবে পঞ্চম সাক্ষাৎ। 

ডিসেম্বরের মাঝামাঝি মার-এ-লাগো রিসোর্টে যাওয়ার সময় ট্রাম্প সাংবাদিকদের জানিয়েছিলেন, বড়দিনের ছুটির সময় নেতানিয়াহু সম্ভবত ফ্লোরিডায় তার সঙ্গে দেখা করতে আসবেন। তবে  আমরা এখনো আনুষ্ঠানিকভাবে কিছু ঠিক করিনি, কিন্তু সে দেখা করতে চায়।’

এই বৈঠকে আঞ্চলিক নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে জানিয়েছে ইসরাইলি দৈনিক ইদিয়োথ আহরোনোত। ইরান ইস্যু, ইসরাইল-সিরিয়া নিরাপত্তা চুক্তি নিয়ে আলোচনা, লেবাননে হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি এবং গাজা চুক্তির পরবর্তী ধাপগুলো আলোচনায় অন্তর্ভুক্ত থাকতে পারে বলে ধারনা করা হচ্ছে। 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪