| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইন্দোনেশিয়ায় বৃদ্ধাশ্রমে আগুন লেগে নিহত ১৬

  • আপডেট টাইম: 29-12-2025 ইং
  • 136673 বার পঠিত
ইন্দোনেশিয়ায় বৃদ্ধাশ্রমে আগুন লেগে নিহত ১৬

দক্ষিণপূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপের মানাদো শহরে একটি বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ডে অন্তত ১৬ জন নিহত এবং দগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন আরও তিন জন। রয়টার্স ইন্দোনেশীয় বার্তাসংস্থা অন্তরা নিউজের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ।

মানাদো পুলিশের কর্মকর্তা আলমসিয়াহ পি. হাসিবুয়ান সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, রোববার গভীর রাতে লাগা আগুন সোমবার ভোরের দিকে নিয়ন্ত্রণে আসে। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে তদন্ত শুরু করেছে পুলিশ। 

ইন্দোনেশীয় টিভি চ্যানেল মেট্রো টিভিতে বৃদ্ধনিবাসটিতে লাগা আগুনের ভিডিওতে দেখা গেছে আগুনের লেলিহান শিখা রীতিমতো গ্রাস করছে বৃদ্ধনিবাস ভবনটিকে, সেখানে বাসিন্দারা জীবন বাঁচাতে সাহায্যের জন্য আকুতি জানাচ্ছেন।

 মানাদো ফায়ার সার্ভিস বিভাগের প্রধান জিমি রতিনসুলু জানিয়েছেন, অগ্নিকাণ্ডের শিকার ও বৃদ্ধনিবাস ভবনটিতে যারা ছিলেন, তাদের বেশিরভাগই বয়সজনিত কারণে শারীরিকভাবে দুর্বল হওয়ায় আগুন লাগার পর ভবনটিতে আটকা পড়েছিলেন তারা।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪