| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নরওয়ে-সুইডেন-ফিনল্যান্ডে তুষারঝড় জোহান্নেসের তাণ্ডব, ৩ প্রাণহানি

  • আপডেট টাইম: 29-12-2025 ইং
  • 136691 বার পঠিত
নরওয়ে-সুইডেন-ফিনল্যান্ডে তুষারঝড় জোহান্নেসের তাণ্ডব, ৩ প্রাণহানি

ইউরোপের স্ক্যান্ডিনেভিয়া অঞ্চলের নরওয়ে, সুইডেন ও ফিনল্যান্ডের ওপর দিয়ে বয়ে গেছে ব্যাপক শক্তিশালী তুষারঝড় জোহান্নেস ফিনল্যান্ডের আবহাওয়া দপ্তর যার নাম দিয়েছে ‘হান্নেস’।

কাজের উদ্দেশে বাড়ি থেকে বেড়িয়ে তুষারঝড়ে পথে দুর্ঘটনার শিকার হয়ে ৫০ থেকে ৬০ বছর বয়সের ৩ জন সুইডিশ নাগরিকের প্রাণহানি ঘটেছে। 

সুইডিশ বার্তা সংস্থা টিটি জানিয়েছে ঝড়ের জেরে বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবার কারণে তীব্র ঠান্ডায় প্রায় ২৩ হাজার পরিবার বিদ্যুৎবিহীন রয়েছে । রোববার সকালের পর ঝড়ো বাতাসের দাপট খানিকটা কমলেও তীব্র ঠাণ্ডায় আবহাওয়া পরিস্থিতির তেমন উন্নতি হয়নি। টেলিভিশন চ্যানেল এনআরকে জানিয়েছে ঝড়ের কারণে প্রায় ২ শতাধিক দুর্ঘটনা ঘটেছে ।

 তুষার ঝড় জোহান্নেসের কারণে নরওয়ে, সুইডেন ও ফিনল্যান্ডের শত শত ফ্লাইট, ট্রেন ও ফেরিযাত্রা বাতিল ঘোষণা করেছে কর্তৃপক্ষ। ভৌগলিকভাবে দেশটির উত্তরাঞ্চলীয় প্রদেশ নর্ডল্যান্ড উত্তরমেরুর কাছাকাছি হওয়ায় সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি ঘটেছে দেশটিতে এমনটাই জানিয়েছে টেলিভিশন চ্যানেল এনআরএকে। 

ফিনল্যান্ডের বিদ্যুৎ পরিষেবা ব্যবস্থার গুরুতর ক্ষয়ক্ষতি হওয়ায় ফিনিশ টেলিভিশন চ্যানেল ইয়েলে’ জানিয়েছে, ঝড় কেটে যাওয়ার পরও এখনও দেশটিতে বিদ্যুৎবিহীন অবস্থায় আছে ৬০ হাজারেরও বেশি বাড়িঘর।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪