| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মমতা ব্যানার্জি খালেদা জিয়ার প্রয়াণে শোক প্রকাশ

  • আপডেট টাইম: 30-12-2025 ইং
  • 136090 বার পঠিত
মমতা ব্যানার্জি খালেদা জিয়ার প্রয়াণে শোক প্রকাশ

বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

মঙ্গলবার ( ৩০ ডিসেম্বর ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে দেওয়া এক শোকবার্তায় মমতা ব্যানার্জি বলেন, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা জননেত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে আমি শোকাহত। আমি তার শোকসন্তপ্ত পরিবার, বন্ধু-বান্ধব ও রাজনৈতিক সহকর্মীদের সমবেদনা জানাচ্ছি।

তিনি খালেদা জিয়ার রাজনৈতিক উচ্চতা ও জননেত্রী হিসেবে গ্রহণযোগ্যতার প্রতি সম্মানও জানান। বিশ্লেষকরা মনে করছেন, এই শোকবার্তা দুই বাংলার মানুষের আবেগের প্রতিফলন।

এদিন ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭৯ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বেগম খালেদা জিয়া। তার মৃত্যুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিভিন্ন দেশের কূটনৈতিক মিশনও শোক প্রকাশ করেছে।

দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন এই ‘আপসহীন নেত্রী’। তার মৃত্যু দক্ষিণ এশিয়ার রাজনীতিতে একজন অনন্য ও শ্রদ্ধেয় নেত্রীর বিদায়ের প্রতীক হিসেবে দেখা হচ্ছে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪