| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জাপানে ৬.২ মাত্রাসহ একাধিক শক্তিশালী ভূমিকম্প

  • আপডেট টাইম: 06-01-2026 ইং
  • 132239 বার পঠিত
জাপানে ৬.২ মাত্রাসহ একাধিক শক্তিশালী ভূমিকম্প

জাপানের পশ্চিমাঞ্চলে ৬.২ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্পসহ একাধিক ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালের এই ভূমিকম্পে সুনামি সতর্কতা জারি করা না হলেও বেশ কয়েকজন আহত ও কিছু ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে।

জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, একাধিক ভূমিকম্প আঘাত হানলেও সুনামির কোনো শঙ্কা নেই। কিন্তু আগামী কয়েকদিন ৫ মাত্রার ওপরের বেশ কয়েকবার ভূমিকম্প হতে পারে। বিশেষ সামনের দুই থেকে তিনদিন বেশি ভূমিকম্প হওয়ার ঝুঁকি রয়েছে।

এছাড়া যেসব এলাকায় ভূমিকম্প সবচেয়ে বেশি জোরে আঘাত হানবে সেসব জায়গায় ভূমিধস ও পাহাড় থেকে পাথর খসে পড়ার শঙ্কা রয়েছে বলে জানিয়েছে তারা।

আজকের ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। দুটি আঞ্চলিক বিদ্যুৎ কোম্পানি জানিয়েছে, তারাও অস্বাভাবিক কোনো কিছু এখনো খুঁজে পায়নি। কিন্তু ভূমিকম্পের কারণে বুলেট ট্রেন চলাচলে কিছুটা বিঘ্ন ঘটে। বিভিন্ন ভবনে থাকা সিসিটিভিতে ভূমিকম্পের কম্পন ধরা পড়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪