| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভারত-চীনের ওপর ৫০০ শতাংশ শুল্ক চাপাতে পারে আমেরিকা

  • আপডেট টাইম: 08-01-2026 ইং
  • 130638 বার পঠিত
ভারত-চীনের ওপর ৫০০ শতাংশ শুল্ক চাপাতে পারে আমেরিকা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার কাছ থেকে তেল ও ইউরেনিয়াম কেনা দেশগুলোর ওপর ৫০০ শতাংশ পর্যন্ত আমদানি শুল্ক আরোপের একটি বিলের অনুমোদন দিয়েছেন। এই বিল পাস হলে যুক্তরাষ্ট্র এসব দেশের ওপর কঠোর অর্থনৈতিক ব্যবস্থা নিতে পারবে, যার মধ্যে রয়েছে ভারত, চীন ও ব্রাজিল।

রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম ও ডেমোক্র্যাট সিনেটর রিচার্ড ব্লুমেনথাল মূলত এই ‘গ্রাহাম-ব্লুমেনথাল’ বিল প্রণয়ন করেছেন। বিলটি রাশিয়ার তেল, গ্যাস, ইউরেনিয়াম ও অন্যান্য পণ্য কিনছে এমন দেশগুলোর ওপর সর্বোচ্চ ৫০০ শতাংশ পর্যন্ত শুল্ক ও দ্বিতীয় পর্যায়ের নিষেধাজ্ঞা আরোপের ক্ষমতা মার্কিন প্রেসিডেন্টকে দেয়।

সিনেটর গ্রাহাম বলেছেন, “ইউক্রেন যখন শান্তির জন্য ছাড় দিচ্ছে, তখন পুতিনকে দমাতে এই বিল সঠিক সময়েই আনা হয়েছে।” বিলটি পাস হলে যারা জেনেবুঝে রাশিয়ার তেল বা ইউরেনিয়াম কিনছে, মার্কিন প্রেসিডেন্ট সেই দেশগুলো থেকে আসা পণ্যের ওপর ৫০০ শতাংশ পর্যন্ত শুল্ক বসাতে পারবেন।

বর্তমানে যুক্তরাষ্ট্রে রপ্তানি করা কিছু পণ্যের ওপর ভারত ৫০ শতাংশ শুল্ক আরোপ করছে, যার মধ্যে ২৫ শতাংশ ইতিমধ্যেই রাশিয়ার তেল কেনার কারণে বসানো হয়েছে। নতুন বিল পাস হলে এই শুল্কের পরিমাণ আরও বাড়তে পারে, যা দুই দেশের বাণিজ্যে বড় প্রভাব ফেলবে।

এর মূল লক্ষ্য হলো মস্কোকে অর্থনৈতিকভাবে দুর্বল করা, যাতে পুতিন ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে আলোচনার টেবিলে বসতে বাধ্য হন। সিনেটে বিল নিয়ে ভোটাভুটি আগামী সপ্তাহে হওয়ার সম্ভাবনা রয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪