| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভেনেজুয়েলায় রাজনৈতিক বন্দিদের মুক্তি

  • আপডেট টাইম: 09-01-2026 ইং
  • 130147 বার পঠিত
ভেনেজুয়েলায় রাজনৈতিক বন্দিদের মুক্তি

ভেনেজুয়েলায় রাজনৈতিক বন্দিদের মুক্তি দিতে শুরু করেছে দেশটির অন্তর্বর্তীকালীন সরকার। মানবাধিকার সংস্থাগুলোর ভাষ্য অনুযায়ী, যাদের দীর্ঘদিন ধরে ‘রাজনৈতিক বন্দি’ হিসেবে আটক রাখা হয়েছিল, তাদের মুক্তিকে জাতীয় ঐক্যের লক্ষ্যে একটি ‘শুভেচ্ছা নিদর্শন’ হিসেবে উল্লেখ করা হয়েছে।

শুক্রবার (  ৯ জানুয়ারি ) প্রকাশিত বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, গত শনিবার রাজধানী কারাকাসে এক ঝটিকা অভিযানে ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করে যুক্তরাষ্ট্র। তার বিরুদ্ধে নিউইয়র্কে মাদক পাচারের অভিযোগ আনা হয়েছে। মাদুরোর ক্ষমতাচ্যুত হওয়ার পর এটিই প্রথম বড় পরিসরের বন্দিমুক্তির ঘটনা বলে মনে করা হচ্ছে।

ভেনেজুয়েলার ন্যাশনাল অ্যাসেম্বলির প্রধান হোর্হে রদ্রিগেজ রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে বলেন, ‘জাতীয় ঐক্য এবং শান্তিপূর্ণ সহাবস্থানের স্বার্থে’ উল্লেখযোগ্য সংখ্যক বন্দিকে অবিলম্বে মুক্তি দেওয়া হবে। তিনি বর্তমান অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের ভাই। তবে ঠিক কতজন বন্দিকে মুক্তি দেওয়া হচ্ছে কিংবা তাদের পরিচয় সম্পর্কে কোনো সুনির্দিষ্ট তথ্য জানানো হয়নি।

এদিকে স্পেনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মুক্তিপ্রাপ্তদের মধ্যে স্পেনের পাঁচজন নাগরিক রয়েছেন। তাদের একজন হলেন ভেনেজুয়েলা ও স্পেনের দ্বৈত নাগরিকত্বধারী বিশিষ্ট মানবাধিকার কর্মী রোসিও সান মিগুয়েল। তার পরিবার মার্কিন সংবাদমাধ্যমের কাছে মুক্তির বিষয়টি নিশ্চিত করেছে।

মানবাধিকার সংস্থাগুলোর মতে, ভেনেজুয়েলার বিভিন্ন কারাগারে এখনো শত শত রাজনৈতিক বন্দি আটক রয়েছেন। তবে এখন পর্যন্ত মাত্র হাতে গোনা কয়েকজনের মুক্তির খবরই প্রকাশ্যে এসেছে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪