| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইরানের দেশপ্রেমিকরা, জাতীয় প্রতিষ্ঠান দখল করুন’, নির্দেশনা ট্রাম্পের

  • আপডেট টাইম: 14-01-2026 ইং
  • 124817 বার পঠিত
ইরানের দেশপ্রেমিকরা, জাতীয় প্রতিষ্ঠান দখল করুন’, নির্দেশনা ট্রাম্পের

ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভ অব্যাহত রাখার আহবান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি বিক্ষোভকারীদের দেশটির জাতীয় প্রতিষ্ঠানগুলোর দখল নেওয়ার নির্দেশ দিয়েছেন।

মঙ্গলবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প ইরানের আন্দোলনরত জনগণের উদ্দেশে বলেন,

ইরানের দেশপ্রেমিক জনগণ, আপনারা বিক্ষোভ-আন্দোলন চালিয়ে যান—নিজেদের জাতীয় প্রতিষ্ঠানগুলোর দখল নিন। হত্যাকারী ও নির্যাতনকারীদের নাম নথিবদ্ধ করুন। তাদের এর চড়া মূল্য দিতে হবে।

ট্রাম্প আরও জানান, বিক্ষোভকারীদের ওপর হামলার প্রতিবাদে তিনি তেহরানের কর্মকর্তাদের সঙ্গে সব ধরনের বৈঠক স্থগিত করেছেন। পোস্টে তিনি লেখেন,

“ইরানে বিক্ষোভ দমন করতে নির্বিচারে গুলি চালানো হচ্ছে। এই নির্বোধ হত্যা যতদিন বন্ধ না হবে, ততদিন ইরানের কোনো কর্মকর্তার সঙ্গে আমি বৈঠক করব না। সহযোগিতা আসছে। ইরানকে আবার মহান করে তুলুন।”

এই পোস্ট দেওয়ার কয়েক ঘণ্টা পর ওয়াশিংটনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্পের কাছে জানতে চাওয়া হয়, ‘সহযোগিতা আসছে’ বলতে তিনি কী বোঝাতে চেয়েছেন। জবাবে ট্রাম্প বলেন,

“আমি দুঃখিত, এ বিষয়ে কিছু বলতে পারব না। আপনাদেরই এটা খুঁজে বের করতে হবে।”

এরপর একই দিন মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক অভিযান নিয়ে প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ইরানে হতাহতের বিষয়ে এখনো যাচাইকৃত তথ্য যুক্তরাষ্ট্রের হাতে আসেনি। এ কারণেই ওয়াশিংটন এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি।

তিনি বলেন, আমরা এখনও হতাহতের সঠিক সংখ্যা জানি না। যদিও বুঝতে পারছি সংখ্যাটি কম নয়, তবে নিশ্চিত তথ্য এখনও পাইনি। তবে ইরানে সামরিক অভিযান চালানোর সম্ভাবনা পুরোপুরি নাকচ করেননি মার্কিন প্রেসিডেন্ট। সিবিএসকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, শেষ খেলা হলো জয়, আর আমি জিততে ভালোবাসি।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪