| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গ্রেফতার বিক্ষোভকারী এরফান সোলতানির মৃত্যুদণ্ড স্থগিত করলো ইরান

  • আপডেট টাইম: 15-01-2026 ইং
  • 123947 বার পঠিত
গ্রেফতার বিক্ষোভকারী এরফান সোলতানির মৃত্যুদণ্ড স্থগিত করলো ইরান

ইরানে সরকারবিরোধী আন্দোলনে অংশ নেওয়ার অভিযোগে গ্রেফতার হওয়া তরুণ এরফান সোলতানির মৃত্যুদণ্ড স্থগিত করেছে দেশটির কর্তৃপক্ষ। নরওয়েভিভিত্তিক মানবাধিকার সংস্থা হেনগাও এবং সোলতানির পরিবারের সদস্যদের বরাতে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

২৬ বছর বয়সী এরফান সোলায়মানি (সোলতানি) পেশায় একজন দোকান ব্যবসায়ী। তিনি রাজধানী তেহরানের উপকণ্ঠে কারাজ এলাকায় বসবাস করতেন। গত ৮ জানুয়ারি সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের মাত্র তিন দিনের মধ্যেই তার বিচার সম্পন্ন করে ফাঁসির আদেশ দেওয়া হয়।

বিচার চলাকালে সোলতানির পরিবারের কোনো সদস্য বা স্বজনকে আদালতে উপস্থিত থাকতে দেওয়া হয়নি। এমনকি তার বোন, যিনি একজন নিবন্ধিত ও পেশাদার আইনজীবী, তাকেও আদালতে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি বলে জানিয়েছে ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান।

গত বুধবার তার মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার কথা ছিল। তবে সোলতানির এক আত্মীয় সোমায়েহ সিএনএনকে জানান, “আমরা জানতে পেরেছি যে তার দণ্ড কার্যকর হয়নি। তবে এখনো আনুষ্ঠানিকভাবে দণ্ড বাতিল করা হয়নি। আমরা বিস্তারিত তথ্যের অপেক্ষায় আছি।”

পরে মানবাধিকার সংস্থা হেনগাও এক বিবৃতিতে জানায়, এরফান সোলতানির মৃত্যুদণ্ড আপাতত স্থগিত করা হয়েছে।

এদিকে একই দিনে ওয়াশিংটনে হোয়াইট হাউসে এক মতবিনিময় সভায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ইরান সরকার বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড কার্যকরের পরিকল্পনা স্থগিত রেখেছে। তিনি বলেন, “নির্ভরযোগ্য সূত্র থেকে আমরা নিশ্চিত হয়েছি যে ইরানে বিক্ষোভকারীদের হত্যা বন্ধ হয়েছে এবং মৃত্যুদণ্ড কার্যকর করা হচ্ছে না।”

ট্রাম্পের এই মন্তব্যের কয়েক ঘণ্টার মধ্যেই এরফান সোলতানির মৃত্যুদণ্ড স্থগিতের খবর প্রকাশ পায়।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪