| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য মার্কিন ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত

  • আপডেট টাইম: 15-01-2026 ইং
  • 123929 বার পঠিত
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য মার্কিন ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত

বাংলাদেশসহ বিশ্বের ৭৫টি দেশের নাগরিকদের জন্য ভিসা প্রদান সাময়িকভাবে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। আগামী ২১ জানুয়ারি থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজ।

প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় ইতোমধ্যে সংশ্লিষ্ট ৭৫টি দেশের কনস্যুলার অফিসে এ বিষয়ে নির্দেশনা পাঠিয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, ভিসা দেওয়ার বর্তমান যাচাই-বাছাই প্রক্রিয়া পুনর্নিরীক্ষণ করা হবে। এ সময় এসব দেশের নাগরিকদের নতুন ভিসা আবেদন প্রত্যাখ্যান করতে বলা হয়েছে।

ফক্স নিউজ প্রথমে কয়েকটি দেশের নাম প্রকাশ করলেও পরে জানায়, নিষেধাজ্ঞার তালিকায় বাংলাদেশের নামও অন্তর্ভুক্ত রয়েছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র টমি পিগট বলেন,পররাষ্ট্র মন্ত্রণালয় ভিসা প্রদান প্রক্রিয়াগুলো নতুন করে পর্যালোচনা করছে। আপাতত ৭৫টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশ সীমিত রাখা হবে। মূলত যারা বিদেশি নাগরিক হয়েও যুক্তরাষ্ট্রের সরকারি ত্রাণ বা সুযোগ-সুবিধার ওপর নির্ভরশীল, তাদের প্রবেশ ঠেকাতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বক্তব্যে দাবি করেন, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশি প্রবাসীরাই যুক্তরাষ্ট্রের সরকারি সুবিধা সবচেয়ে বেশি গ্রহণ করে থাকেন।

যেসব দেশ এই তালিকায় রয়েছে

তালিকাভুক্ত দেশগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো— বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তান, নেপাল, ইরান, ইরাক, সিরিয়া, সোমালিয়া, সুদান, নাইজেরিয়া, রাশিয়া, ব্রাজিল, থাইল্যান্ড, মিসর, লিবিয়া, লেবানন, কিউবা, হাইতি, ইথিওপিয়া, ঘানা, কলম্বিয়াসহ মোট ৭৫টি দেশ।

যুক্তরাষ্ট্রের এ সিদ্ধান্ত নিয়ে আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনা ও উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে শিক্ষা, কাজ ও পারিবারিক ভিসা প্রত্যাশীদের মধ্যে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪