| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গাজা উপত্যকায় ফিলিস্তিনি টেকনোক্র্যাট সরকার গঠন

  • আপডেট টাইম: 16-01-2026 ইং
  • 122862 বার পঠিত
গাজা উপত্যকায় ফিলিস্তিনি টেকনোক্র্যাট সরকার গঠন

ফিলিস্তিনের গাজা উপত্যকার প্রশাসন পরিচালনার জন্য ১৫ সদস্যের একটি ফিলিস্তিনি টেকনোক্র্যাট সরকার গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) এই নির্বাহী কমিটি গঠনের খবর নিশ্চিত করেছে মিশরীয় রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আল কাহেরা নিউজ।

প্রতিবেদনে বলা হয়, ১৫ সদস্যবিশিষ্ট এই কমিটির প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন ফিলিস্তিনের পশ্চিম তীরের বাসিন্দা ও সুপরিচিত প্রকৌশলী আলী আবদেল হামিদ শাথ। তবে কমিটির অন্যান্য সদস্যদের নাম এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।

গাজা যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শুরুর ঘোষণার পর এই নতুন টেকনোক্র্যাট সরকারকে সমর্থনের কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। 

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সময়ে গাজা পরিচালনার জন্য নবনিযুক্ত ফিলিস্তিনি টেকনোক্র্যাটিক গভর্নমেন্ট—“দ্য ন্যাশনাল কমিটি ফর দ্য অ্যাডমিনিস্ট্রেশন অব গাজা”—কে তিনি পূর্ণ সমর্থন জানাচ্ছেন।

ট্রাম্প আরও জানান, এই কমিটি একটি আন্তর্জাতিক বোর্ডের উচ্চপদস্থ প্রতিনিধিদের সহায়তায় পরিচালিত হবে।

গাজা যুদ্ধের মধ্যস্থতাকারী দেশ মিশর, কাতার ও তুরস্কও নিশ্চিত করেছে যে নতুন এই টেকনোক্র্যাট কর্তৃপক্ষ ১৫ সদস্যের হবে এবং এর নেতৃত্ব দেবেন আলী আবদেল হামিদ শাথ। উল্লেখ্য, প্রকৌশলী আলী শাথ এক সময় পশ্চিম তীরে ক্ষমতাসীন ফাত্তাহ বা প্যালেস্টাইনিয়ান অথরিটি (পিএ)-নেতৃত্বাধীন সরকারের উপ-পরিকল্পনামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

এদিকে, গাজার শাসনব্যবস্থা তদারকির জন্য একটি শান্তি পরিষদ” বা বোর্ড অব পিস” গঠনের ঘোষণাও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। নতুন টেকনোক্র্যাট কমিটি এই বোর্ডের তত্ত্বাবধানে কাজ করবে বলে জানানো হয়েছে। ধারণা করা হচ্ছে, ট্রাম্প নিজেই এই বোর্ডের সভাপতির দায়িত্ব পালন করবেন।

নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় ট্রাম্প শান্তি পরিষদ গঠনের বিষয়টি নিশ্চিত করে বলেন,

এটি ঘোষণা করতে পারা আমার জন্য অত্যন্ত সম্মানের যে ‘বোর্ড অব পিস’ গঠিত হয়েছে। এই পরিষদের সদস্যদের নাম শিগগিরই ঘোষণা করা হবে।

তিনি আরও দাবি করেন,আমি নিশ্চিতভাবে বলতে পারি, এটি যেকোনো সময়, যেকোনো স্থানে গঠিত সবচেয়ে মহান ও মর্যাদাপূর্ণ পরিষদ।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪