| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

২ লাখ ২১ হাজার কেজি সোনা উত্তোলন

  • আপডেট টাইম: 17-01-2026 ইং
  • 122323 বার পঠিত
২ লাখ ২১ হাজার কেজি সোনা উত্তোলন

সৌদি আরবের নতুনভাবে চারটি খনি এলাকা থেকে রাষ্ট্রীয় খনন কোম্পানি মা’আদেন  ৭৮ লাখ আউন্স (প্রায় ২ লাখ ২১ হাজার কেজি) সোনা উত্তোলন করেছে। এই উত্তোলনের মাধ্যমে অভ্যন্তরীণ খনিজ সম্পদের মজুত বৃদ্ধি এবং আন্তর্জাতিক মানের সোনা উত্তোলনকারী প্রতিষ্ঠান হিসেবে তাদের অবস্থান আরও শক্তিশালী হবে বলে জানিয়েছে কোম্পানিটি। 

রাষ্ট্রীয় খনন কোম্পানি মা’আদেন নতুনভাবে চারটি খনি এলাকা থেকে মোট ৭৮ লাখ আউন্স (প্রায় ২ লাখ ২১ হাজার কেজি) সোনা উত্তোলন করেছে। কোম্পানি জানিয়েছে, এই উত্তোলনের মাধ্যমে অভ্যন্তরীণ খনিজ সম্পদের মজুত বৃদ্ধি এবং আন্তর্জাতিক মানের সোনা উত্তোলনকারী প্রতিষ্ঠান হিসেবে তাদের অবস্থান আরও শক্তিশালী হবে। 

প্রাথমিকভাবে মা’আদেনের বার্ষিক লক্ষ্য ছিল ৯০ লাখ আউন্স সোনা উত্তোলন। নতুন উত্তোলিত সোনার মধ্যে সবচেয়ে বেশি এসেছে ৩০ লাখ আউন্স মানসুরাহ মাসসারাহ খনি থেকে,২০/২১ আউন্স  উরুক খনি, ১৬ লাখ ৭০ হাজার আউন্স উম্ম আস সালাম খনি থেকে এবং ওয়াদি আল জাও খনি থেকে ৩০ লাখ ৮০ হাজার আউন্স সোনা উত্তোলন হয়েছে। এবারই প্রথমবার সোনা উত্তোলন করা হয়েছে ওয়াদি আল জাও খনি থেকে। 

মা’আদেনের প্রধান নির্বাহী কর্মকর্তা বব উইল্ট বলেন, চারটি এলাকায় খননকাজের মাধ্যমে ৭০ লাখ আউন্সের বেশি সোনা উত্তোলন আমাদের সম্ভাবনাকে প্রতিফলিত করছে। এটি ভবিষ্যতে নগদ অর্থ প্রবাহ বৃদ্ধিতেও সহায়ক হবে।’

তবে বিশেষজ্ঞরা মনে করছেন, মা’আদেনের খনি এলাকায় আধুনিক প্রযুক্তি, দক্ষ মানবসম্পদ এবং কার্যকরী লজিস্টিক ব্যবস্থার মাধ্যমে উত্তোলন প্রক্রিয়া আরও গতিশীল হয়েছে। বিশেষত নতুন খনি ওয়াদি আল জাও থেকে প্রথমবারের উত্তোলন কোম্পানির ভবিষ্যৎ খনি সম্প্রসারণ পরিকল্পনাকে সমর্থন করছে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪