| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইরানকে মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি ট্রাম্পের

  • আপডেট টাইম: 21-01-2026 ইং
  • 120274 বার পঠিত
ইরানকে মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি ট্রাম্পের

ইরান যদি ট্রাম্পকে হত্যা করে তাহলে ইরানকে পৃথিবী থেকে মুছে ফেলার নির্দেশনা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল ইরান  হুমকি দিয়েছিল যদি তাদের প্রধান নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করা হয় তাহলে ট্রাম্পের শুধু হাতই বিচ্ছিন্ন করা হবে না তাকে হত্যাও করা হবে। এর জবাবে ট্রাম্প নিজেই পাল্টা এ হুমকি দিয়েছেন ।

ইরানের সেনাবাহিনীর জেনারেল আব্দুলফজল শেখারচি বলেন,“আমরা পুরো বিশ্বে আগুন জ্বালিয়ে দেব এবং তাদের জন্য কোনো নিরাপদ স্থান রাখব না। যদি আমাদের নেতাদের দিকে আগ্রাসনের কোনো হাত বাড়ানো হয়, তাহলে আমরা শুধু ওই হাতটিই বিচ্ছিন্ন করব না। আর এটি শুধুমাত্র কোনো স্লোগান নয়, বাস্তব কথা যেটি ট্রাম্প জানেন ।”

এদিকে ইরানি জেনারেলের হুমকির প্রেক্ষিতে ট্রাম্প বলেছেন, “কঠোর নির্দেশনা দেওয়া আছে, যদি আমার কিছু হয় তাহলে তার মার্কিন সেনা ইরানকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলবে।”

এর আগে ২০২০ সালে ইরাকের রাজধানী বাগদাদে ইসলামিক বিপ্লবী গার্ডের চৌকস ইউনিট কুদস ফোর্সের প্রধান কাসেম সোলাইমানিকে যুক্তরাষ্ট্র হত্যা করলে  ওই সময়ও ট্রাম্পকে হত্যার হুমকি দিলে ইরান নিশ্চিহ্ন হয়ে যাবে হুমকি ছিল ট্রাম্পের।


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪