সৌদি আরবের মসজিদগুলোতে আসন্ন রমজানে নামাজের সময় লাউড স্পিকার ব্যবহারে নির্দেশনা জারি করেছে দেশটির সরকার। এ তথ্য নিশ্চিত করেছেন সৌদির ইলামিক অ্যাফেয়ার্স, দাওয়া অ্যান্ড গাইডেন্স মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ আবদুল লতিফ আল শেখ ।
বুধবার (২১ জানুয়ারি) রাজধানী রিয়াদে এক সংবাদ সম্মেলনে ‘রমজান মাসে শুধু আজান ও ইকামার সময় লাউড স্পিকার ব্যবহার করা যাবে। এর বাইরে লাউড স্পিকারের ব্যবহার কঠোরভাবে নিষিদ্ধ' বলে জানিয়েছেন শেখ আবদুল লতিফ আল শেখ। রমজান মাসের প্রস্তুতি উপলক্ষ্যে সৌদির ইসলামিক অ্যাফেয়ার্স, দাওয়া এবং গাইডেন্স মন্ত্রণালয় মসজিদগুলোর জন্য বিস্তারিত নির্দেশনা জারি করার পরে আসে এই ঘোষণা। ।
মন্ত্রণালযয়ের নির্দেশনায় বলা হয়, রমজানে নামাজের সময়সূচি নির্ধারণের ক্ষেত্রে মসজিদগুলোকে আরবি উম্ম আল-কুরা দিনপঞ্জি বা ক্যালেন্ডার অনুসরণ করে এবং এক ওয়াক্তের আজান দেওয়ার পর পরবর্তী ওয়াক্তের জন্য যথাযথ বিরতি দিতে হবে।