ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার আফগানিস্তানে যুদ্ধ প্রসঙ্গে ন্যাটো সেনা নিয়ে মন্তব্যের জেরে ক্ষমা চাইতে বললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্পের মন্তব্যের সমালোচনা করে আফগানিস্তানে নিহত হওয়া ৪৫৭ জন সৈন্যের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, “আমি তাদের সাহস ও দেশের জন্য আত্মত্যাগের কথা কিছুতেই ভুলব না।”
যুদ্ধের সময়ে মার্কিন সেনাবাহিনী সামনে ছিল আর ন্যাটো সদস্য অন্যান্য দেশগুলোর সৈন্যরা দূরে ছিল ট্রাম্পের করা এমন মন্তব্যের নিন্দা করে এবং যুদ্ধে যারা আহত হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানান কিয়ার স্টারমার মার্কিন প্রেসিডেন্টের মন্তব্যকে ‘অপমানজনক’ ও ‘ভয়ঙ্কর’ দাবি করে তিনি বলেন, ‘‘এই মন্তব্যে হতাহত সৈন্যদের পরিজন-সহ দেশকে আঘাত করেছে।’’
তবে এটাই প্রথম নয়, কিয়ার স্টারমার এর আগেও ট্রাম্পের মন্তব্যের বিরোধিতা করে তার দফতর থেকে বিবৃতি দিয়েছিলেন।