| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভয়াবহ ভূমিধসে ইন্দোনেশিয়ায় নিহত ৭, নিখোঁজ ৮২

  • আপডেট টাইম: 24-01-2026 ইং
  • 118542 বার পঠিত
ভয়াবহ ভূমিধসে ইন্দোনেশিয়ায় নিহত ৭, নিখোঁজ ৮২

ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশে ভয়াবহ এক ভূমিধসের ঘটনায় অন্তত সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় এখন পর্যন্ত আরও ৮২ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

শনিবার (২৪ জানুয়ারি) ইন্দোনেশিয়ার জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা বিএনপিবির মুখপাত্র আব্দুল মুহারি এই তথ্য নিশ্চিত করেন।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিম জাভা প্রদেশের পশ্চিম বান্দুং এলাকায় টানা ভারী বৃষ্টির কারণে পাহাড়ের একটি বড় অংশ ধসে পড়ে। এতে বেশ কয়েকটি ঘরবাড়ি মাটির নিচে চাপা পড়ে এবং অনেক মানুষ আটকা পড়েন।

নিখোঁজদের উদ্ধারে ঘটনাস্থলে ব্যাপক উদ্ধার অভিযান চালানো হচ্ছে। তবে প্রতিকূল আবহাওয়া, ভারী বৃষ্টি এবং ধসে পড়া মাটির স্তূপের কারণে উদ্ধারকাজ ব্যাহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

প্রাদেশিক কর্তৃপক্ষ জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে আরও বহু মানুষ আটকে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে, ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। এরই মধ্যে ঝুঁকিপূর্ণ এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে এবং জরুরি ত্রাণ সহায়তা পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪