| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

১৩ দিন কারাভোগের পর মুক্তি পেলেন আফগান নারী ক্রীড়াবিদ

  • আপডেট টাইম: 24-01-2026 ইং
  • 118522 বার পঠিত
১৩ দিন কারাভোগের পর মুক্তি পেলেন আফগান নারী ক্রীড়াবিদ

আফগানিস্তানে নারীদের জন্য তায়কোয়ান্দো জিম পরিচালনার অভিযোগে গ্রেফতার হওয়া ২২ বছর বয়সী নারী ক্রীড়াবিদ খাদিজা আহমাদজাদা ১৩ দিন কারাভোগের পর মুক্তি পেয়েছেন। তালেবানের সুপ্রিম কোর্টের এক মুখপাত্র তার মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন।

খাদিজা হেরাতের কাছে বসবাস করতেন এবং মেয়েদের জন্য একটি তায়কোয়ান্দো জিম পরিচালনা করছিলেন। দেশটির ভায়স অ্যান্ড ভার্চুওর মিনিস্ট্রির মুখপাত্র জানান, নারীদের ক্রীড়া সংক্রান্ত নিয়ম ভঙ্গের অভিযোগে তাকে আটক করা হয়েছিল। অভিযোগে বলা হয়েছিল, খাদিজা সঠিকভাবে হিজাব পরেননি, জিমে গান বাজানো হয়েছে এবং নারী-পুরুষ একসঙ্গে থাকার সুযোগ দেওয়া হয়েছে।

তালেবান ২০২১ সালে ক্ষমতায় ফেরার পর থেকে আফগান নারীদের জন্য সব ধরনের স্পোর্টস ক্লাব বন্ধ রয়েছে। নিরাপদ পরিবেশ তৈরি হলে ক্লাব পুনরায় চালু করার কথা বলা হলেও, ২০২৬ সালের জানুয়ারি পর্যন্ত কোনো ক্লাব চালু হয়নি এবং নারীরা এখনও প্রতিযোগিতায় অংশ নিতে পারছেন না।

খাদিজার গ্রেফতারের খবর সামাজিক মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে। বিষয়টি নজরে আসে আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক জাতিসংঘের বিশেষ প্রতিবেদক রিচার্ড বেনেটের। তিনি খাদিজার দ্রুত মুক্তির আহ্বান জানান এবং একই সঙ্গে কুন্দুজ শহরে আটক নারী সাংবাদিক নাজিরা রশিদির বিষয়টিও তুলে ধরেন।

যদিও খাদিজা মুক্তি পেয়েছেন, আফগান নারীদের শিক্ষা, কর্মসংস্থান এবং খেলাধুলার ওপর তালেবানের কঠোর বিধিনিষেধ আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়িয়ে দিচ্ছে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪