| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইরানে হামলার শঙ্কায় একাধিক বিমান সংস্থার মধ্যপ্রাচ্যে ফ্লাইট বাতিল

  • আপডেট টাইম: 24-01-2026 ইং
  • 118514 বার পঠিত
ইরানে হামলার শঙ্কায় একাধিক বিমান সংস্থার মধ্যপ্রাচ্যে ফ্লাইট বাতিল

একাধিক বিমান সংস্থা মধ্যপ্রাচ্যে ফ্লাইট বাতিল বা স্থগিত করে দিয়েছে ইরানের দিকে বিশাল নৌবহর যাচ্ছে  যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন মন্তব্যের পর থেকেই।  ইরানে মার্কিনিদের হামলার শঙ্কা বাড়ায়  লুফথানসা, কেএলএম রয়্যাল ডাচ এয়ারলাইন্স এবং এয়ার ফ্রান্স মধ্যপ্রাচ্যে হঠাৎ করেই তাদের বিমান চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে বলে জানিয়েছেন সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস। 

শনিবার (২৪ জানুয়ারি) সংবাদমাধ্যমটি বলেছে, এমন ঘোষণার কারণে ইসরায়েল, সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরবে বিমান চলাচল বিঘ্নিত হওয়ার পাশাপাশি এয়ার ফ্রান্স জানিয়েছে ২৩ ও ২৪ জুলাই তাদের দুবাইগামী ফ্লাইট চলবে না।



অপরদিকে কেএলএম রয়্যাল ডাচ এয়ারলাইন্স দুবাই, সৌদির রিয়াদ, দাম্মাম এবং ইসরায়েলের তেলআবিবে অনির্দিষ্টকালের জন্য ফ্লাইট বাতিল করে  বলেছে, ইরান, ইরাক ও ইসরায়েলসহ গালফ অঞ্চলের একাধিক দেশের আকাশসীমা এড়িয়ে চলছে তাদের বিমান। যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালাতে পারে এমন আশঙ্কায় ইউনাইটেড এয়ারওয়েস এবং এয়ার কানাডা ইসরায়েলে বিমান চলাচল বন্ধ করে দিয়েছে।


গত বছরের ডিসেম্বরে ইরানে সরকার বিরোধী বিক্ষোভ শুরু হলে এটি সহিংস রূপ ধারণ করলে ইরানের নিরাপত্তাবাহিনী এ বিক্ষোভ কঠোরভাবে দমন করে। ওই সময় ট্রাম্প বলেন, ইরান সরকার যদি বিক্ষোভকারীদের হত্যা বন্ধ ও ফাঁসি কার্যকর স্থগিত না করে তাহলে তিনি ইরানে হামলা চালানোর নির্দেশ দেবেন। 


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪