সাবেক প্রেমিকের স্ত্রীর শরীরে ইনজেকশনের মাধ্যমে এইচআইভি ভাইরাস ঢোকানোর অভিযোগ উঠেছে ভারতের অন্ধ্র প্রদেশের বসুন্ধরা নামের এক নারীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত ওই নারীসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভুক্তভোগী নারী ও তার স্বামী দুজনই পেশায় চিকিৎসক।
তদন্তে জানা যায়, অভিযুক্তরা একটি সাজানো সড়ক দুর্ঘটনার পরিকল্পনা করেন যেখানে ঘটনার সময় ভুক্তভোগী নারী আহত হলে সাহায্যের অজুহাতে তার কাছে গিয়ে ইনজেকশনের মাধ্যমে তার দেহে এইচআইভি সংক্রমিত রক্ত প্রবেশ করানো হয়।
জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছে স্থানীয় একটি সরকারি হাসপাতাল থেকে এইচআইভি সংক্রমিত রক্ত সংগ্রহ করেছিল তারা।
সাবেক প্রেমিকের বিয়ে মেনে নিতে না পেরে এই পরিকল্পনায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়েরের পর চারজনকে গ্রেপ্তার করে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।