| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তীব্র তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, নিহত অন্তত ২০

  • আপডেট টাইম: 27-01-2026 ইং
  • 116936 বার পঠিত
তীব্র তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, নিহত অন্তত ২০

তীব্র শীত ও ভয়াবহ তুষারঝড়ে বিপর্যস্ত হয়ে পড়েছে যুক্তরাষ্ট্র। দেশটির বিভিন্ন অঙ্গরাজ্যে এ পর্যন্ত অন্তত ২০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। পরিস্থিতির অবনতি হওয়ায় ২৫টিরও বেশি অঙ্গরাজ্যে জরুরি দুর্যোগকালীন অবস্থা ঘোষণা করা হয়েছে। খবর জানিয়েছে বিবিসি।

তুষারঝড়ে যুক্তরাষ্ট্রজুড়ে প্রায় ১২ কোটির বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে নিউইয়র্ক অঙ্গরাজ্যে, যেখানে মারা গেছেন অন্তত ৮ জন। এছাড়া টেনেসি, লুইজিয়ানা, ম্যাসাচুসেটস, কানসাস ও পেনসিলভানিয়াতেও হতাহতের খবর পাওয়া গেছে।

ঝড়ের কারণে দেশটির বিভিন্ন এলাকায় বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে লাখ লাখ মানুষ। কোথাও কোথাও ২৪ ইঞ্চি পর্যন্ত তুষারপাত রেকর্ড করা হয়েছে। বৈরী আবহাওয়ার কারণে বাতিল করা হয়েছে ১০ হাজারেরও বেশি ফ্লাইট। দুর্যোগকবলিত রাজ্যগুলোর বাসিন্দাদের অতি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না বের হওয়ার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। একই সঙ্গে বন্ধ রাখা হয়েছে সব শিক্ষাপ্রতিষ্ঠান।

গত শুক্রবার যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে শুরু হওয়া এই শীতকালীন ঝড় ধীরে ধীরে উত্তর-পূর্বাঞ্চলের দিকে অগ্রসর হয়। মার্কিন আবহাওয়া বিভাগ জানিয়েছে, আগামী শনিবার বা রোববার আরও একটি শক্তিশালী তুষারঝড় আঘাত হানতে পারে। এতে প্রায় ১৯ কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

ন্যাশনাল ওয়েদার সার্ভিস সতর্ক করে জানিয়েছে, কয়েকটি অঙ্গরাজ্যে তীব্র শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে। সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলের প্রায় দুই-তৃতীয়াংশ এলাকায় হিমশীতল তাপমাত্রা বিরাজ করবে এবং অনেক স্থানে রেকর্ড পরিমাণ নিম্ন তাপমাত্রা অনুভূত হতে পারে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪