| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাশিয়ার সঙ্গে ১০ হাজার কোটি ডলারের বাণিজ্যচুক্তি স্বাক্ষর ভারতের

  • আপডেট টাইম: 27-01-2026 ইং
  • 116897 বার পঠিত
রাশিয়ার সঙ্গে ১০ হাজার কোটি ডলারের বাণিজ্যচুক্তি স্বাক্ষর ভারতের

ভারত ও রাশিয়া আগামী ৫ বছরে দ্বিপাক্ষিক বাণিজ্যকে ১০ হাজার কোটি ডলারে উন্নীত করার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য চুক্তিতে স্বাক্ষর করেছে। রাশিয়ায় নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত বিনয় কুমার সোমবার পিটিআইকে এক সাক্ষাৎকারে এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, “গত বছর আমরা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে এই চুক্তির প্রস্তাব দিয়েছিলাম, যা সফল হয়েছে। প্রেসিডেন্ট পুতিন সম্মতি দিয়েছেন এবং দুই দেশের কর্মকর্তারা ২০৩০ সালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যকে ১০ হাজার কোটি ডলারে উন্নীত করার লক্ষ্যে চুক্তিতে স্বাক্ষর করেছেন।”

বিনয় কুমার আরও জানান, চুক্তি অনুযায়ী ইতোমধ্যেই পদক্ষেপ নেওয়া শুরু হয়েছে এবং নতুন নতুন উপাদান যুক্ত হচ্ছে। তিনি বলেন, “মুক্ত বাণিজ্য নির্ধারিত লক্ষ্যে পৌঁছাতে সহায়ক হবে।”

উল্লেখ্য, ২০২৪-২৫ অর্থবছরে ভারত ও রাশিয়ার দ্বিপাক্ষিক বাণিজ্য ৬ হাজার ৮৭০ কোটি ডলার ছিল, যা ইতিহাসের রেকর্ড। এর মধ্যে রাশিয়ার অপরিশোধিত তেলের অংশ বড়। গত দুই বছর ধরে দুই দেশ তাদের বাণিজ্যে রুপি ও রুবল ব্যবহার করছে এবং আগামীদিনেও এ ধারা অব্যাহত থাকবে।

গত মাসে ভারত সফরে এসেছিলেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, “দুই দেশের দ্বিপাক্ষিক মিত্রতা ও বাণিজ্য সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার কাজ শুরু হয়েছে।”

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪