| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিমান দুর্ঘটনায় মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রীসহ নিহত ৫

  • আপডেট টাইম: 28-01-2026 ইং
  • 116019 বার পঠিত
বিমান দুর্ঘটনায় মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রীসহ নিহত ৫

মুম্বাই থেকে বারামতি যাওয়ার সময় এক প্লেন দুর্ঘটনায় এনসিপি প্রধান এবং মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার নিহত হয়েছেন। একইসঙ্গে পাইলট ও পাওয়ারের নিরাপত্তা কর্মীসহ আরও চারজন নিহত হয়েছেন। তিনি একটি ব্যক্তিগত প্লেনে সফর করছিলেন। খবর এনডিটিভির।

বুধবার ( ২৮ জানুয়ারি ) সকাল ৮টার দিকে মুম্বাই থেকে উড্ডয়ন করা ছোট প্লেনটি এক ঘণ্টা পর অবতরণের চেষ্টা করে। এ সময় বারামতি বিমানবন্দরের কাছে তা বিধ্বস্ত হয়। 

নিহতদের মধ্যে অন্যরা হলেন- পাইলট এবং পাওয়ারের নিরাপত্তা কর্মী। বিমানটিতে ওই পাঁচজনই ছিলেন বলে জানা গেছে। আজ অজিত পাওয়ারের বারামতিতে চারটি গুরুত্বপূর্ণ জনসভায় যোগ দেয়ার কথা ছিল।

ডাইরেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশনের (ডিজিসিএ) পক্ষ থেকে জানানো হয়েছে, উড়োজাহাজে থাকা পাঁচজন আরোহীর কেউই বেঁচে নেই। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানের জন্য উচ্চপর্যায়ের তদন্ত শুরু করা হয়েছে।

এই ঘটনায় মহারাষ্ট্র তথা ভারতের রাজনৈতিক মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব এই অপূরণীয় ক্ষতিতে শোক প্রকাশ করেছেন।

ঘটনাস্থল থেকে পাওয়া দৃশ্যে দেখা যায়, দুর্ঘটনাকবলিত বিমানের ধ্বংসাবশেষে আগুন ও ধোঁয়া উঠছে। বিমানের অংশগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং হতাহতদের দ্রুত অ্যাম্বুলেন্সে করে নিকটবর্তী হাসপাতালে নেয়া হচ্ছে।

জরুরি অবতরণের কারণ কী ছিল, তাৎক্ষণিকভাবে সে বিষয়ে কোনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি। কর্তৃপক্ষ জানিয়েছে, বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে। বুধবার সকাল প্রায় ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এর প্রায় এক ঘণ্টা আগে বিমানটি মুম্বাই থেকে উড্ডয়ন করেছিল।


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪