| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইসলাম নিয়ে ঘৃণা ছড়ানোয় অস্ট্রেলিয়ার ভিসা বাতিল

  • আপডেট টাইম: 28-01-2026 ইং
  • 115802 বার পঠিত
ইসলাম নিয়ে ঘৃণা ছড়ানোয় অস্ট্রেলিয়ার ভিসা বাতিল

অস্ট্রেলিয়া ইসলাম নিয়ে ঘৃণামূলক মন্তব্য করার অভিযোগে ইসরায়েলি ইনফ্লুয়েন্সার স্যামি ইয়াহূদের ভিসা বাতিল করেছে। এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

প্রতিবেদনের অনুযায়ী, সামাজিক যোগাযোগমাধ্যমে ইসলামকে ‘ঘৃণ্য মতাদর্শ’ হিসেবে উল্লেখ করার পর অস্ট্রেলিয়া তার ভিসা বাতিল করে দেয়। ইয়াহূদ ইসরায়েল থেকে ফ্লাইট ছাড়ার মাত্র তিন ঘণ্টা আগে এই সিদ্ধান্ত নেওয়া হয়। তিনি আবুধাবিতে পৌঁছানোর পর সংযোগকারী ফ্লাইটে আটকা পড়েন।

স্যামি ইয়াহূদ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করে বলেন, “এটি অত্যাচার, সেন্সরশিপ এবং নিয়ন্ত্রণের গল্প।”

অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক জানিয়েছেন, যারা দেশ ভ্রমণ করতে চান, তাদের অবশ্যই সঠিক ভিসা এবং সঠিক উদ্দেশ্য থাকতে হবে। তিনি বলেন, “ঘৃণা ছড়াতে আসা কোনো ভালো কারণ নয়।”

অস্ট্রেলিয়া সম্প্রতি ঘৃণামূলক অপরাধ সংক্রান্ত আইন আরও কঠোর করেছে। গত ১৪ ডিসেম্বর বন্ডি সমুদ্র সৈকতে হনুক্কা উদযাপনের সময় সংঘটিত হামলায় ১৫ জন নিহত হওয়ার পর এই আইন আরও প্রয়োগ করা হয়েছে। ইয়াহূদের ভিসা বাতিলের ক্ষেত্রেও একই আইন ব্যবহার করা হয়েছে।

অস্ট্রেলিয়ান রক্ষণশীল ইহুদি সমিতি সরকারের এই সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে। এর আগে অতি-ডানপন্থি ইসরায়েলি রাজনীতিবিদ সিমচা রথম্যানকেও অস্ট্রেলিয়া ভিসা বাতিল করেছিল।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪