| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিমান দুর্ঘটনায় কলম্বিয়ায় আইনপ্রণেতাসহ ১৫ আরোহীর মৃত্যু

  • আপডেট টাইম: 29-01-2026 ইং
  • 114149 বার পঠিত
বিমান দুর্ঘটনায় কলম্বিয়ায় আইনপ্রণেতাসহ ১৫ আরোহীর মৃত্যু

 গতকাল বুধবার কলম্বিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় নর্তে দে সান্তান্দের  কুরাছিকা নামক এলাকায় ভয়াবহ বিমান দুর্ঘটনায় বিমানের ১৫ জন আরোহীর সবাই নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দেশটির একজন প্রভাবশালী আইনপ্রণেতা এবং আসন্ন কংগ্রেস নির্বাচনের একজন পদপ্রার্থীও রয়েছেন বলে সরকারি কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। রাষ্ট্রীয় মালিকানাধীন বিমান সংস্থা ‘সাতেনা’ পরিচালিত এই ছোট বিমানটি বিধ্বস্ত হলে কলম্বিয়ার পরিবহন মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে যে বিমানে থাকা কোনো যাত্রী বা ক্রু সদস্যই বেঁচে নেই।  

দুর্ঘটনায় কলম্বিয়ার দীর্ঘদিনের অভ্যন্তরীণ সশস্ত্র সংঘাতের শিকার হওয়া ৯ মিলিয়নেরও বেশি মানুষের প্রতিনিধি হিসেবে দেশটির নিম্নকক্ষে দায়িত্ব পালন করা একজন প্রখ্যাত মানবাধিকার রক্ষক  দিওজেনেস কুইনতেরো, নাতালিয়া অ্যাকোস্টা এবং আগামী মার্চে অনুষ্ঠেয় কংগ্রেস নির্বাচনের প্রার্থী কার্লোস সালসেদোও নিহত হয়েছেন। 


‘এইচকে৪৭০৯’ রেজিস্ট্রেশন নম্বরের বিমানটি স্থানীয় সময় বেলা ১১টা ৪২ মিনিটে সান্তান্দেরের রাজধানী কুকুতা বিমানবন্দর থেকে ওকানার উদ্দেশ্যে যাত্রা শুরু করার মাত্র কয়েক মিনিটের মাথায় বিমানটি এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে সংযোগ হারিয়ে ফেলে। দুর্ঘটনার সঠিক কারণ জানতে কলম্বিয়ার বিমান চলাচল কর্তৃপক্ষ একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে।  

কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো  মর্মান্তিক এই মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। ভাইস প্রেসিডেন্ট ফ্রান্সিয়া মার্কেজও এই অপূরণীয় ক্ষতিতে শোক প্রকাশ করেছেন।  রাজনৈতিক দল ‘ইউ পার্টি’র সতীর্থ ও শুভাকাঙ্ক্ষীরা কুইনতেরোর অকাল প্রয়াণ মানবাধিকার রক্ষায় এক বড় শূন্যতা তৈরি করবে বলে মনে করছেন।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪