| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাংলাদেশিসহ ৫ লাখ অভিবাসীকে বৈধতা দিচ্ছে স্পেন

  • আপডেট টাইম: 29-01-2026 ইং
  • 114019 বার পঠিত
বাংলাদেশিসহ ৫ লাখ অভিবাসীকে বৈধতা দিচ্ছে স্পেন

স্পেনে বসবাসরত বাংলাদেশিসহ প্রায় পাঁচ লাখ অনিয়মিত অভিবাসীকে বৈধতা দেওয়ার ঘোষণা দিয়েছে দেশটির সরকার। আগামী এপ্রিল থেকে এই বৈধকরণ প্রক্রিয়ার আবেদন গ্রহণ শুরু হয়ে ৩০ জুন পর্যন্ত চলতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

সোমবার (২৬ জানুয়ারি) স্থানীয় সময় বামপন্থি দলগুলোর সঙ্গে সমঝোতার পর এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। ইউরোপীয় ইউনিয়নের অনেক দেশ যখন অভিবাসন ইস্যুতে কঠোর অবস্থান নিয়েছে, তখন স্পেনের এই উদ্যোগকে ব্যতিক্রমী ও ঐতিহাসিক হিসেবে দেখা হচ্ছে।

ঘোষণা অনুযায়ী, যেসব অভিবাসন প্রত্যাশী গত বছরের ৩১ ডিসেম্বরের আগেই স্পেনে অবস্থান করছিলেন এবং অন্তত পাঁচ মাসের ধারাবাহিক বসবাসের প্রমাণ দেখাতে পারবেন, তারা দ্রুত বৈধভাবে বসবাসের সুযোগ পাবেন।

বিশেষজ্ঞদের ধারণা, নতুন এই নিয়মের ফলে সরাসরি উপকৃত হতে পারেন ১৫ থেকে ২০ হাজার প্রবাসী বাংলাদেশি। বৈধতা পাওয়ার মাধ্যমে তারা পর্যটন, কৃষি ও খুচরা ব্যবসা খাতে বৈধ শ্রম চুক্তি করতে পারবেন। একই সঙ্গে সরকারি স্বাস্থ্যসেবা গ্রহণ এবং নির্বিঘ্নে নিজ দেশে পরিবার-পরিজনের কাছে যাতায়াতের সুযোগ মিলবে।

স্পেন সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। তাদের মতে, দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটিয়ে এই উদ্যোগ অভিবাসীদের জীবনে স্থিতিশীলতা আনবে।

সরকারি সূত্র বলছে, এই সিদ্ধান্তের পেছনে রয়েছে স্পেনের অর্থনৈতিক বাস্তবতা। দেশটির অর্থনীতির গতি ধরে রাখতে বিপুল শ্রমশক্তির প্রয়োজন। পাঁচ লাখ অভিবাসীকে বৈধতা দিলে বছরে প্রায় ২০০ কোটি ইউরো কর ও সামাজিক নিরাপত্তা অনুদান সরকারি কোষাগারে যোগ হতে পারে বলে আশা করা হচ্ছে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪