| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পাল্টা হামলার জবাব এবার সীমাবদ্ধ থাকবে না, ইরানের হুঁশিয়ারি

  • আপডেট টাইম: 30-01-2026 ইং
  • 112417 বার পঠিত
পাল্টা হামলার জবাব এবার সীমাবদ্ধ থাকবে না, ইরানের হুঁশিয়ারি

যুক্তরাষ্ট্র যদি ইরানের ওপর হামলা চালায়, তবে তার জবাব আর আগের মতো সীমিত থাকবে না বলে হুঁশিয়ারি দিয়েছে ইরানের সেনাবাহিনী। দেশটির সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া বলেছেন, সম্ভাব্য পাল্টা হামলা হবে দীর্ঘস্থায়ী, চূড়ান্ত এবং দৃঢ়সংকল্পমূলক।

শুক্রবার (৩০ জানুয়ারি) রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক বক্তব্যে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের হামলার সঙ্গে সঙ্গেই ইরান পাল্টা হামলা শুরু করবে। “এবার আর প্রতিক্রিয়া সীমাবদ্ধ থাকবে না, জোর দিয়ে বলেন তিনি।

ইরানি এই সেনা কর্মকর্তা গত বছরের জুনে ইরান ও দখলদার ইসরায়েলের মধ্যে সংঘটিত ১২ দিনের যুদ্ধের প্রসঙ্গ টানেন। ওই যুদ্ধের শেষ পর্যায়ে যুক্তরাষ্ট্র ইরানের চারটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। সে সময় মার্কিন বিমানবাহিনীর পাশাপাশি যুদ্ধবিমানবাহী রণতরীও ব্যবহার করা হয়। তবে সে হামলাকে ‘সীমিত’ বলে উল্লেখ করেন আকরামিনিয়া।

তার ভাষ্য অনুযায়ী, ওই হামলার জবাবে ইরানও সীমিত প্রতিক্রিয়া দেখিয়েছিল। কাতারে অবস্থিত মার্কিন বিমানবাহিনীর ঘাঁটি আল-উদেইদ লক্ষ্য করে মিসাইল নিক্ষেপ করা হয়। পরবর্তীতে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা দেন।

তবে ভবিষ্যতে পরিস্থিতি ভিন্ন হবে বলে স্পষ্ট করেন ইরানের সেনাবাহিনীর মুখপাত্র। তিনি বলেন, যুক্তরাষ্ট্র যদি হামলা চালানোর মতো ভুল হিসাব করে, তাহলে ট্রাম্প যেভাবে ভাবছেন, সেভাবে সবকিছু হবে না। হঠাৎ হামলা চালিয়ে দুই ঘণ্টা পর টুইট করে অভিযান শেষ এমন কিছু এবার হবে না।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪