| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মিয়ানমারে নির্বাচন চলাকালে জান্তার বিমান হামলায় নিহত ১৭০

  • আপডেট টাইম: 31-01-2026 ইং
  • 107822 বার পঠিত
মিয়ানমারে নির্বাচন চলাকালে জান্তার বিমান হামলায় নিহত ১৭০

মিয়ানমারে সামরিক জান্তা নিয়ন্ত্রিত তিন দফার বিতর্কিত নির্বাচন চলাকালীন বিমান হামলায় অন্তত ১৭০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ। জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক এই নির্বাচনকে 'সামরিক বাহিনীর সাজানো নাটক' হিসেবে অভিহিত করেছেন। 

গত বছরের ডিসেম্বর থেকে জানুয়ারির শেষ সপ্তাহ পর্যন্ত চলা এই নির্বাচনী প্রচার ও ভোটগ্রহণের সময়ে জান্তা বাহিনী আকাশপথে অন্তত ৪০৮টি হামলা চালিয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) জেনেভায় এক বিবৃতিতে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক দপ্তর এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করে।

জান্তা বাহিনী সংঘাতকবলিত এলাকাগুলোতে নিরাপত্তা নিশ্চিত করার বদলে নির্বিচারে হামলা চালালে গত ২২ জানুয়ারি কাচিন রাজ্যের একটি জনবহুল এলাকায় বিমান হামলায় নারী ও শিশুসহ প্রায় ৫০ জন নিহত হয়।   


জীবননাশের ভয়ে বা জান্তার চাপের মুখে ভোট দিতে বাধ্য হয়েছে অনেক নাগরিক যা আন্তর্জাতিকভাবে স্বীকৃত নাগরিক ও রাজনৈতিক অধিকারের পরিপন্থী উল্লেখ করে মানবাধিকার কর্মীরাজাতিসংঘসহ বিভিন্ন দেশ  মিয়ানমারের সামরিক জান্তা সমর্থিত দল ‘ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি’র এই নির্বাচনে নিরঙ্কুশ জয় কে শুরু থেকেই ‘প্রহসন’ বলে প্রত্যাখ্যান করেছে।  

অং সান সু চির ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসিকে (এনএলডি) নির্বাচনে অংশগ্রহনে বাধা দেওয়া এবং সংখ্যালঘু রোহিঙ্গা ও বাস্তুচ্যুত লাখ লাখ মানুষকে ভোটাধিকার বঞ্চিত করার মাধ্যমে অভিযোগ উঠেছে জান্তা তাদের ক্ষমতাকে দীর্ঘায়িত করার চেষ্টা করছে।


 দুর্গম এলাকায় যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় এবং জান্তার ভয়ে স্থানীয়রা তথ্য দিতে সাহস না পাওয়ায় হতাহতের পূর্ণাঙ্গ চিত্র এখনো অস্পষ্ট এবং প্রকৃত নিহতের সংখ্যা ১৭০-এর চেয়ে অনেক বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন,মিয়ানমারে জাতিসংঘের মানবাধিকার দলের প্রধান জেমস রোডহ্যাভার। 

আন্তর্জাতিক সম্প্রদায়কে মিয়ানমারে সহিংসতা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে নির্বাচন পরবর্তী দমন-পীড়নের অংশ হিসেবে প্রায় ৪ শতাধিক মানুষকে আটক করার খবরও নিশ্চিত করেছে জাতিসংঘ। 



ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪