| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পাকিস্তানে ১২ স্থানে সন্ত্রাসী হামলায় নিহত অন্তত ৪৭

  • আপডেট টাইম: 31-01-2026 ইং
  • 107752 বার পঠিত
পাকিস্তানে ১২ স্থানে সন্ত্রাসী হামলায় নিহত অন্তত ৪৭

পাকিস্তানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমের বরাত দিয়ে ডনের এক প্রতিবেদন জানিয়েছে পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশের ১২টি স্থানে একযোগে সন্ত্রাসী হামলায় অন্তত ৪৭ জন নিহত হয়েছেন। সন্ত্রাসীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর  সংঘর্ষে নিরাপত্তা বাহিনীর ১০ সদস্য ও নিরাপত্তা বাহিনীর অভিযানে ৩৭ সন্ত্রাসী নিহত হয়েছে বলে  জানিয়েছে দেশটির সামরিক বাহিনী। 

ভারতের মদতপুষ্ট ‘ফিতনা আল হিন্দুস্তান’ গোষ্ঠীর সদস্যরা বেলুচিস্তানজুড়ে ১২টি স্থানে হামলা চালিয়েছে বলে দাবি দেশটির নিরাপত্তা বাহিনীর একটি সুত্রের। দেশটির অপর এক নিরাপত্তা সূত্র বলেছে, ফিতনা আল হিন্দুস্তানের সঙ্গে যুক্ত ৩৭ জন সন্ত্রাসী নিহত হয়েছে জানিয়ে তাদের দাবী  সময়োপযোগী ও কার্যকর পদক্ষেপের ফলে তাদের সব হামলা ব্যর্থ করা সম্ভব হয়েছে।

বিভিন্ন স্থানে সন্ত্রাসীদের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর অভিযান ও সংঘর্ষ চলায় আরও কয়েকজন সন্ত্রাসীর হতাহত ও ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে বলে দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম রেডিও পাকিস্তানের প্রতিবেদনে বলা হয়েছে।

গত ৪৮ ঘণ্টায় বেলুচিস্তানে মোট ৮৮ সন্ত্রাসী নিহত হয়েছেন। গোপন তথ্যের ভিত্তিতে চালানো অভিযানে অন্তত ৪১ সন্ত্রাসী নিহত হয়েছে এবং শনিবার বেলুচিস্তানের কয়েকটি স্থানে সন্ত্রাসী হামলার চেষ্টা পুলিশ ও ফ্রন্টিয়ার কোর (এফসি) ব্যর্থ করে দিয়েছে বলে জানিয়েছেন প্রাদেশিক সরকারের কর্মকর্তা শাহিদ রিন্দ। 

বেলুচিস্তানের পরিকল্পনামন্ত্রী মীর জহুর আহমেদ বুলেদি সরকারি সম্পদের ক্ষতি এবং নাগরিকদের মাঝে আতঙ্ক সৃষ্টির ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এক্সে তিনি লেখেন, এই সহিংসতার সঙ্গে জড়িত অপরাধীরা বেলুচিস্তানকে জিম্মি করতে পারবে না। জনগণের সমর্থনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সন্ত্রাসীদের ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়েছে।


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪