| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভূমিকম্পে কেঁপে উঠলো কাশ্মীর

  • আপডেট টাইম: 02-02-2026 ইং
  • 106649 বার পঠিত
ভূমিকম্পে কেঁপে উঠলো কাশ্মীর

ভারত শাসিত জম্মু ও কাশ্মীরে ৪ দশমিক ৬ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। স্থানীয় সময় সোমবার (২ ফেব্রুয়ারি) ভোর ৫টা ৩৫ মিনিটে বারামুলা জেলায় ভূমিকম্প আঘাত হানে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল পাত্তান এলাকা। এখন পর্যন্ত এতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন কর্মকর্তারা।

 এদিকে একই দিনে ভোর আনুমানিক ৩টা ৩০ মিনিটে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জেও ৪ দশমিক ৬ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে।

ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) এক বিবৃতিতে জানায়, ভূমিকম্পটি ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে সংঘটিত হয়।

 এনসিএস জানায়, ভূমিকম্পটির অবস্থান ছিল উত্তর অক্ষাংশ ৯ দশমিক ০৩ ডিগ্রি এবং পূর্ব দ্রাঘিমাংশ ৯২ দশমিক ৭৮ ডিগ্রি।

 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪