| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক: বঙ্গভবনের সহকারী প্রোগ্রামারের জামিন

  • আপডেট টাইম: 05-02-2026 ইং
  • 103076 বার পঠিত
জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক: বঙ্গভবনের সহকারী প্রোগ্রামারের জামিন

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাকের অভিযোগে করা মামলায় গ্রেফতার বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ ছরওয়ার আলমের জামিন মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জুনাইদের আদালত শুনানি শেষে তার জামিন মঞ্জুরের আদেশ দেন।

এর আগে গত মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ডা. শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাকের অভিযোগে রাজধানীর হাতিরঝিল থানায় দায়ের করা সাইবার সুরক্ষা অধ্যাদেশের মামলায় ছরওয়ার আলমকে আটক করে পুলিশ। পরে তাকে ডিবি (গোয়েন্দা পুলিশ) হেফাজতে নেওয়া হয় এবং আনুষ্ঠানিকভাবে গ্রেফতার দেখানো হয়।

ডিএমপির গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম জানান, ছরওয়ার আলমের ব্যবহৃত মোবাইল ফোন ও ল্যাপটপ জব্দ করা হয়েছে। এসব ডিভাইসের ফরেনসিক পরীক্ষা করা হবে। এ ঘটনায় তার বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ রয়েছে বলেও দাবি করেন তিনি।

বুধবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিবি প্রধান।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪