| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সিকিমে সাড়ে ৪ ঘণ্টায় ১৩ বার ভূমিকম্প

  • আপডেট টাইম: 06-02-2026 ইং
  • 102455 বার পঠিত
সিকিমে সাড়ে ৪ ঘণ্টায় ১৩ বার ভূমিকম্প

ভারতের সিকিম গত রাতে সাড়ে চার ঘণ্টার মধ্যে মোট ১৩ বার ভূমিকম্পে কেঁপেছে। বাংলাদেশেও এই কম্পন অনুভূত হয়েছে। ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য বলছে, রাত দেড়টা নাগাদ (ভারতীয় সময়) সিকিমের গেলসিং এলাকায় প্রধান ভূমিকম্পটির রিখটার স্কেলে মাত্রা ছিল ৪.৫। কম্পনের উৎসস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে।

মূল কম্পনের পর শুরু হয় একের পর এক আফটারশক। মঙ্গনে ৭টি, নামচিতে ৪টি ছোট কম্পন এবং গ্যাংটকে ৩.১ মাত্রার একটি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। কম্পনে আতঙ্ক ছড়িয়ে পড়ায় বহু পর্যটক মাঝরাতে হোটেল ছেড়ে বাইরে বেরিয়ে আসেন এবং স্থানীয় বাসিন্দারাও ঘর থেকে বেরিয়ে নিরাপদ জায়গায় আশ্রয় নেন। তবে এখনও পর্যন্ত বড় ধরনের কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। 


বৃহস্পতিবার দিবাগত রাত ১টা ৪০ মিনিটে ঠাকুরগাঁও-দিনাজপুরে হঠাৎ করে কম্পন অনুভূত হলে দুই জেলার বিভিন্ন এলাকায় মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঠাকুরগাঁও শহরে ভূমিকম্পের স্থায়ীত্ব ছিল অল্প সময়ের, ফলে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ঠাকুরগাঁও সদর, পীরগঞ্জ, রানীশংকৈল ও বালিয়াডাঙ্গীসহ জেলার বিভিন্ন এলাকায় এবং একইভাবে পার্শ্ববর্তী জেলা  দিনাজপুরের কয়েকটি এলাকাতেও কম্পন টের পাওয়ার কথা জানা গেলেও কোথাও কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪