| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জাহাজে মার্কিন হামলা, নিহত ২

  • আপডেট টাইম: 06-02-2026 ইং
  • 100617 বার পঠিত
জাহাজে মার্কিন হামলা, নিহত ২

যুক্তরাষ্ট্র প্রশান্ত মহাসাগরের পূর্বাঞ্চলে একটি নৌযানে আবারও হামলা চালিয়েছে। এ হামলায় অন্তত দুজন নিহত হয়েছেন বলে জানা গেছে। শুক্রবার (০৬ ফেব্রুয়ারি) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ২০২৬ সালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের অধীনে এটি প্রথম নথিভুক্ত নৌযান লক্ষ্য করে চালানো হামলা বলে জানিয়েছে ওয়াচডগ সংস্থা এয়ারওয়ার্স।

যুক্তরাষ্ট্রের সাউদার্ন কমান্ড গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছে, প্রশান্ত মহাসাগরের পূর্বাঞ্চলে চালানো অভিযানে দুজন মাদক সন্ত্রাসী নিহত হয়েছে। তবে আলজাজিরা জানিয়েছে, লাতিন আমেরিকায় যুক্তরাষ্ট্রের সামরিক কার্যক্রম তদারককারী এই কমান্ড নিহত ব্যক্তিদের বা সংশ্লিষ্ট নৌযানটি মাদক পাচারের সঙ্গে জড়িত থাকার পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করেনি।

প্রশান্ত ও ক্যারিবীয় সাগরে যুক্তরাষ্ট্রের নৌযানে চালানো এসব হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে মনে করছেন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন ও পর্যবেক্ষক। এর আগে ২০২৫ সালের সেপ্টেম্বর থেকে এ ধরনের অন্তত ৩৪টি অভিযানে ১২৬ জনের বেশি মানুষ নিহত হয়েছে।


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪