পাঞ্জাবের জলন্ধরে প্রকাশ্য দিবালোকে আম আদমি পার্টির (আপ) নেতা লাকি ওবেরয়কে গুলি করে হত্যা করা হয়েছে। শুক্রবার (৬ জানুয়ারি) সকালে জলন্ধরের মডেল টাউন এলাকার একটি গুরুদ্বারের সামনে এই হত্যাকাণ্ড ঘটে। এই হত্যাকাণ্ডের পর পাঞ্জাবের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাজ্য সরকার ও বিরোধী দলগুলোর মধ্যে তীব্র বিতর্ক শুরু হয়েছে।
জানা যায় লাকি ওবেরয় গুরুদ্বারের বাইরে নিজের গাড়ি পার্ক করার সময় মোটরসাইকেলে আসা অজ্ঞাতপরিচয় হামলাকারীরা তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালালে তার শরীরে পাঁচটি গুলি লাগে। গুরুতর জগত অবস্থায় তাকে দ্রুত একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বিধানসভার বিরোধীদলীয় নেতা প্রতাপ সিং প্রশ্ন তুলেছেন, ক্ষমতাসীন দলের নেতারাই যদি নিরাপদ না থাকেন, তবে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়। তিনি বাজওয়া মুখ্যমন্ত্রী ভগবন্ত মানকে আক্রমণ করে বলেন, রাজ্যে আইনশৃঙ্খলা পুরোপুরি ভেঙে পড়েছে। একইভাবে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বিজেপি এবং শিরোমণি আকালি দলের নেতারা অভিযোগ করেছেন যে রাজ্যটি এখন গ্যাংস্টারদের অভয়ারণ্যে পরিণত হয়েছে।
পাঞ্জাবের মুখ্যমন্ত্রী এবং পুলিশ প্রধানের ব্যর্থতার কারণেই দিনদুপুরে এমন হত্যাকাণ্ডের সাহস পাচ্ছে অপরাধীরা। পুরো এলাকা জুড়ে এখন থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং পুলিশ হামলাকারীদের শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে।