| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইরানের সঙ্গে ব্যবসা করা দেশের ওপর শুল্ক আরোপ

  • আপডেট টাইম: 07-02-2026 ইং
  • 99915 বার পঠিত
ইরানের সঙ্গে ব্যবসা করা দেশের ওপর শুল্ক আরোপ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে ব্যবসা করতে চাওয়া দেশ গুলোর ওপর সেকেন্ডারি শুল্ক আরোপের নির্বাহী আদেশ জারি করে দেশটির স্থানীয় সময় শুক্রবার (৬ ফেব্রুয়ারি) এ আদেশে স্বাক্ষর করেন তিনি। তবে এই শুল্ক আরোপ কবে থেকে ধার্য হবে সে ঘোষণা দেননি ট্রাম্প। গতকাল মার্কিন প্রতিনিধিরা ইরানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে আলোচনার দিনই তিনি এ নির্বাহী আদেশে স্বাক্ষর করলেও কত শতাংশ শুল্ক আরোপ হবে সেটি স্পষ্ট না করায় ধারনা করা হচ্ছে সংখ্যাটি ২৫ শতাংশ হতে পারে।

আদেশ জারির পর কোনো দেশ ইরানের সঙ্গে ব্যবসা করছে কি না সেটি দেখতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে দায়িত্ব দিয়ে তিনি বলেন,বাণিজ্য সচিব যখন নিশ্চিত হবেন যে কোনো দেশ সরাসরি বা অন্য কোনো উপায়ে ইরান থেকে পণ্য বা সেবা কেনাকাটা বা আমদানি করছে, তখন তিনি তার এই সিদ্ধান্তের কথা এবং এর সাথে সম্পর্কিত সকল তথ্য পররাষ্ট্রমন্ত্রীকে জানাবেন।"

গত মাসে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে সেকেন্ডারি শুল্ক আরোপের হুমকি দেন ট্রাম্প। যা এখন নির্বাহী আদেশের মাধ্যমে আইনে পরিণত করেছেন তিনি।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪