| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

থাইল্যান্ডে আজ সংসদ নির্বাচন ও গণভোট

  • আপডেট টাইম: 08-02-2026 ইং
  • 99510 বার পঠিত
থাইল্যান্ডে আজ সংসদ নির্বাচন ও গণভোট

পূর্ব এশিয়ার দেশ থাইল্যান্ডে আজ রোববার অনুষ্ঠিত হচ্ছে সংসদ নির্বাচন এবং একইসঙ্গে সংবিধান নিয়ে গণভোট। থাইল্যান্ডে  সর্বশেষ নির্বাচন হয় ২০২৩ সালে। সে সময় নির্বাচিত সরকার চার বছর সংসদের নিম্নকক্ষে থাকার কথা থাকলেও নির্ধারিত সময়ের আগে হচ্ছে নতুন নির্বাচন।

মে ২০২৫ প্রতিবেশী দেশ কম্বোডিয়ার সঙ্গে থাইল্যান্ডের ব্যাপক উত্তেজনায় ওই সময় কম্বোডিয়ার হামলায় সীমান্তে এক থাই সেনা নিহত হন। জুন ২০২৫ এ তৎকালীন থাই প্রধানমন্ত্রী পায়েতোংতার্ন সিনাওয়াত্রা কম্বোডিয়ার সরকার প্রধান হুন সেনকে ফোন করে নিজ দেশের সেনাদেরই সমালোচনা করা ফোনকলটি লিক হলে প্রধানমন্ত্রী সিনাওয়াত্রার বিরুদ্ধে ক্ষুব্ধ হয়ে ওঠে সে দেশের সাধারণ জনগণ।



ওই ফোনকলের জেরে প্রধানমন্ত্রী সিনাওয়াত্রার ফিউ থাই পার্টির সবচেয়ে বড় জোট ভুমজাইথাই পার্টি জোট ছাড়ার ঘোষণা দিলে সরকার নড়েবড়ে হয়ে যায়। আগস্ট ২০২৫ এ থাইল্যান্ডের সাংবিধানিক আদালত প্রধানমন্ত্রী নৈতিকতা ভঙ্গনের রায়ে প্রধানমন্ত্রিত্ব হারান সিনাওয়াত্রা। সেপ্টেম্বর ২০২৫ এ সংসদের দ্বিতীয় বৃহৎ দল ভূমজাইথাই পার্টির অনুতিন চার্নভিরাকুল ‘পোগ্রেসিভ পিপলস পার্টির’ সঙ্গে নতুন জোট গঠন করে প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেও তাকে শর্ত দেওয়া হয় সংসদ ভেঙে দিয়ে আগাম নির্বাচন দিতে হবে।

ডিসেম্বর ২০২৫ এ শর্ত অনুযায়ী অনুতিন সংসদ ভেঙে দিলে এতে নতুন সাধারণ নির্বাচন ও গণভোটের পথ উন্মুক্ত হয়।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪