| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আজ থেকে ভোটের মাঠে সেনাসহ সব বাহিনীর সদস্যরা

  • আপডেট টাইম: 08-02-2026 ইং
  • 101310 বার পঠিত
আজ থেকে ভোটের মাঠে সেনাসহ সব বাহিনীর সদস্যরা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে দেশজুড়ে নিরাপত্তা জোরদারে সেনাবাহিনীসহ অন্যান্য বাহিনীর পর্যাপ্ত সদস্যের পাশাপাশি রোববার (৮ ফেব্রুয়ারি) থেকে ১হাজার ৫১ জন নির্বাহী (এক্সিকিউটিভ) ম্যাজিস্ট্রেট মাঠে নামছেন। আইনশৃঙ্খলা বাহিনীর এই বিশেষ মোতায়েন আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত কার্যকর থাকবে বলে নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা গেছে।

গতকাল শনিবার (৭ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ এক ব্রিফিংয়ে জানান, সেনাবাহিনী আগে থেকেই মাঠে আছে। আনুষ্ঠানিকভাবে তারা ভোটের আগে-পরে সাতদিন থাকবে। এবার তাদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষায় আরও যুক্ত হচ্ছে সব বাহিনীর সদস্যরা। 

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, সব ব্যালট বক্স জেলায় জেলায় পাঠানো হয়েছে। রিটার্নিং অফিসাররা সেগুলো গ্রহণ করছেন। এখন সবাই ভোটের প্রস্তুতিতে ব্যস্ত আছেন।


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪